চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার নিরাপত্তা সম্পর্কে কর্মকর্তাদের সচেতন করতে ব্র্যাক ব্যাংকের ওয়েবিনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 পূর্বাহ্ন 15, জুন 2024
in কর্পোরেট নিউজ
A A
সাইবার নিরাপত্তা বিষয়ে ব্র্যাক ব্যাংকের ওয়েবিনারে কর্মকর্তাদের সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মকর্তাদের জন্য ‘সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা এবং হয়রানি প্রতিরোধ’ নিয়ে একটি ওয়েবিনারের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) খালেদা বেগম সেশনটি পরিচালনা করেন। সম্প্রতি অনুষ্ঠিত এ সেশনে ব্যাংকের এক হাজারের বেশি কর্মকর্তা অংশ নেন।

বাংলাদেশ পুলিশের ডিআইজি (ডিআইজি) আমেনা বেগম সাইবার অপরাধ থেকে কর্পোরেট পেশাজীবীদের বিশেষ করে নারীদের সুরক্ষার লক্ষ্যে ঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল সেশন পরিচালনা করেন। তিনি একজন সাইবার অপরাধ বিশেষজ্ঞ, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রটেকশন ও প্রটোকলের দায়িত্বে আছেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) সভাপতি।

ওয়েবিনারের উদ্দেশ্য হলো পেশাদার এবং কার্যকর উপায়ে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে জালিয়াতি এবং হয়রানি মোকাবেলায় সুরক্ষামূলক ব্যবস্থার বার্তা প্রচার করা।

সাইবার সচেতনতা সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ বলেন, “আমরা বিশ্বাস করি আজকের যুগে কর্মকর্তাদের বিশেষ করে নারীদের অনলাইনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই ধরনের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, সম্ভাব্য ঝুঁকি কমিয়ে ডিজিটাল জগতে এটি তাদের সহায়তা করবে।”

তিনি আরও বলেন, “আমাদের সহকর্মীদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য আমাদের একটি সেইফ গার্ড পলিসি আছে। এই ডিজিটাল যুগে, কর্পোরেট পেশাদারদের সাইবার সুরক্ষা বিষয় এবং গোপনীয়তা এবং তথ্যের পবিত্রতার গুরুত্ব জানা উচিত। এটি এমন একটি বিষয় যা আমাদের ব্যক্তিগত এবং পেশাদার জীবনকে প্রভাবিত করে।”

কর্মশালার বিষয়গুলো সাইবার নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা এবং সাধারণ ভুল, যেমন— পাসওয়ার্ড শেয়ার করা, প্রতারণামূলক কোনোকিছুতে ক্লিক করা, অপরিচিতদের সাথে যোগাযোগ তৈরি করা ইত্যাদির ওপর ফোকাস করে। প্রশিক্ষকগণ সাইবারস্পেইসে ভুক্তভোগী নারীদের সাহায্য করার জন্য সরকারি সহায়তার উদ্যোগ নিয়েও আলোচনা করেন।

এই সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মসূচি চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ (সিএমপি) কর্তৃক নারীদের জন্য পুলিশ সাইবার সহায়তা (পিসিএসডব্লিউ)-এর অংশ। এটি একটি ফেসবুক-ভিত্তিক প্ল্যাটফর্ম, যা বাংলাদেশ পুলিশ সদর দপ্তর পরিচালনা করে। এটি সমস্ত অভিযোগের জন্য আইনের আলোকে যথাযথ নির্দেশিকা এবং সেবা প্রদান করে। সাইবার ক্রাইমের শিকার যে-কোনো নারী ফেসবুক পেইজের (https://www.facebook.com/PCSW.PHQ) মাধ্যমে পিসিএসডব্লিউ-তে যোগাযোগ করতে পারেন।

এছাড়াও, cybersupport.women@police.gov.bd-তে ই-মেইল অথবা পিসিএসডব্লিউ হটলাইন +8801320000888 নম্বরে কল করতে পারেন।

Tags: ওয়েবিনারব্র্যাক ব্যাংকসাইবার নিরাপত্তা
Previous Post

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের শর্ত

Next Post

আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে

Next Post

আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে

অক্ষয় কুমার নতুন সিনেমা সারফিরা এর লুক দেখছেন ভক্তরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয়ের ‘সারফিরা’ লুক চমকে দিল ভক্তদের!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT