চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভর্নমেন্ট সিকিউরিটিজ ট্রেডিংয়ে টানা ৪ বছর শীর্ষে ব্র্যাক ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 অপরাহ্ন 27, জানুয়ারি 2026
in কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকটি ধারাবাহিকভাবে চার বছর ধরে এই খাতে শীর্ষ অবস্থান ধরে রাখল।

সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে ব্র্যাক ব্যাংকের মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৩ শতাংশে, যা আগের অর্থবছরে ছিল ১৩ দশমিক ৩৯ শতাংশ। এর ফলে বাজারে ব্যাংকটির শক্তিশালী অবস্থান আরও সুসংহত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সাফল্যের পেছনে ব্র্যাক ব্যাংকের শক্তিশালী ক্যাপিটাল বেস, উন্নত তারল্য ব্যবস্থাপনা, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং আধুনিক ডিজিটাল ট্রেজারি অবকাঠামোতে ধারাবাহিক বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ বলেন, এই মাইলফলক শ্রেষ্ঠত্ব অর্জন, গভীর মার্কেট ইনসাইট এবং দেশের আর্থিক ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। শুদ্ধাচার, দ্রুততা ও উদ্ভাবনের মাধ্যমে ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের আস্থা বজায় রেখে সর্বোচ্চ মানের সেবা দিতে পেরে আমরা গর্বিত।

আর্থিক উদ্ভাবনে পথিকৃৎ হিসেবে ব্র্যাক ব্যাংক সমানভাবে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য উন্নত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। এর মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে নতুন নতুন মানদণ্ড ও বেঞ্চমার্ক স্থাপন করে চলেছে প্রতিষ্ঠানটি।

Tags: ব্র্যাক ব্যাংকসেকেন্ডারি মার্কেট
Previous Post

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

Next Post

যাদের নিয়ে সাফ খেলতে যাচ্ছে বাংলাদেশ

Next Post

যাদের নিয়ে সাফ খেলতে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের সিদ্ধান্তে মন্তব্য করতে চান না সাকলায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT