চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক ব্যাংক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 04, জানুয়ারি 2024
in অর্থনীতি
A A
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক ও বন্দর কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পেমেন্ট গেটওয়ে সেবা দেওয়ার লক্ষ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক সমুদ্রবন্দর মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।

গত ২ জানুয়ারি বাগেরহাটের মোংলায় মোংলা বন্দর কার্যালয়ে এই চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী এবং ব্র্যাক ব্যাংক সাউথ জোনের সিনিয়র জোনাল হেড, তাহের হাসান আল মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এখন থেকে মোংলা বন্দর কর্তৃপক্ষ সহজেই বন্দর ব্যবহারকারীদের কাছ থেকে ওয়ান-স্টপ সেবা, জাহাজ পরিচালনা, কন্টেইনার ব্যবস্থাপনা, যান্ত্রিক সুবিধা, নিয়োগ, খনিজ পানি ইত্যাদি সেবার বিনিময়ে প্রাপ্ত পেমেন্টগুলো নিতে পারবে।

বন্দরের স্টেকহোল্ডাররা ব্র্যাক ব্যাংক পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বন্দরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভিসা, মাস্টারকার্ড, ডায়নামিক কিউআর এবং বিকাশ ওয়ালেট ব্যবহার করে পোর্ট ফি পরিশোধ করতে সক্ষম হবেন। এছাড়া ব্র্যাক ব্যাংকের অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টালের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ কাস্টমাইজড রিপোর্ট ম্যানেজমেন্ট পোর্টাল সুবিধাও উপভোগ করবে।

দেশের কোনো সরকারি বন্দর কর্তৃপক্ষের সাথে ব্র্যাক ব্যাংকের এটিই প্রথম পেমেন্ট গেটওয়ে চুক্তি। এই অংশীদারিত্ব একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলন বলেও জানানো হয়েছে।

চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষে থেকে সদস্য (অর্থ), মো. আসাদুজ্জামান; সদস্য (প্রকৌশল এবং উন্নয়ন), ড. এ. কে. এম. আনিসুর রহমান; প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা, মো. সিদ্দিকুর রহমান খান; এবং ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং, খায়রুদ্দিন আহমেদ; হেড অব গভর্নমেন্ট রিলেশনস, খন্দকার এমদাদুল হক, সাউথ বেঙ্গল রিজিওনের রিজিওনাল হেড, আল আমিন শেখ; পাবলিক সেক্টরের ইউনিট হেড, মাহাবুবুর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: চুক্তিপেমেন্ট গেটওয়েব্র্যাক ব্যাংক
Previous Post

যে ১৭ প্রতিশ্রুতি থাকছে মাহির ইশতেহারে

Next Post

‘আমাদের বরখাস্ত হওয়া উচিৎ’

Next Post
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে খেলছে, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাদের বরখাস্ত হওয়া উচিৎ’

বাংলাদেশের পতাকা ও বঙ্গবন্ধুর ছবি সংযুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের দিনসহ ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT