চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল নিয়ে বিসিবির দুর্নীতি দমন ইউনিট প্রধানের কড়া বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 11, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবির দুর্নীতি দমন ইউনিট প্রধানের বক্তব্য, বিপিএল নিয়ে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এ মাসেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ১২তম আসর। এরমধ্যে অংশগ্রহণকারী দলগুলোর চূড়ান্ত নাম, নিলাম, সময় এবং অন্যান্য বিষয়গুলোর সুরাহা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ আসর নিয়ে খেলোয়াড়দের কড়া বার্তা দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল।

গুলশানে বিসিবির কার্যালয়ে বিপিএলের মান, নিয়মকানুন এবং বিপিএল থেকে বাদ দেয়া ক্রিকেটারদের নিয়ে কথা বলেন অ্যালেক্স মার্শাল। সংবাদমাধ্যমে মার্শাল বলেন, ‘বিপিএল বিশ্ব ক্রিকেটের শীর্ষে থাকা উচিত।’

‘খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়াল এলাকা খুবই স্পর্শকাতর। ম্যাচ চালাকালীন সময়ে এটি সুরক্ষিত রাখতে হবে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেলোয়াড় ও কোচরা মোবাইল ও স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারবেন না। আর যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে, তাহলে তৎক্ষণাত তাকে বহিষ্কার করা হবে। এটি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।’

মালিকদের নিয়ে বিসিবির দুর্নীতিবিরোধী প্রধান বলেন, ‘খারাপ মালিক ফ্রাঞ্চাইজি আসরের পরিবেশ নষ্ট করার অন্যতম প্রধান কারণ হয়ে থাকে। আমরা এবার ছয় দলকে পর্যবেক্ষণ করবো, তাদের আয়, ব্যয়, অর্থ প্রদান সবকিছু দেখব।’

‘যে ৯ ক্রিকেটারকে এবার বিপিএল থেকে সরিয়ে নেওয়া হয়েছে তারা কিন্তু নিষিদ্ধ নয়, সন্দেহের তালিকায় আছে মাত্র। যদি কেউ ম্যাচ চলাকালীন সময়ে মোবাইল ব্যবহার করে তাকে বিপিএলের পুরো মৌসুম থেকে বহিষ্কার করা হবে।’

এবারের বিপিএলে অংশ নেবে ছয় ফ্র্যাঞ্চাইজি- রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্স। বিপিএলের এবারের আসরের যাত্রা শুরু হবে ২৬ ডিসেম্বর। প্রথম ম্যাচে লড়বে সিলেট স্টাইকার্স এবং দুর্বার রাজশাহী। খেলা হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

Tags: বাংলাদেশবিপিএলবিসিবিমার্শালরাজশাহীলিড স্পোর্টসসিলেট
Previous Post

পাকিস্তানের সাবেক আইএসআই প্রধান ফায়েজ হামিদকে ১৪ বছরের কারাদণ্ড

Next Post

র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়েছে বাংলাদেশের মেয়েরা

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে হাঁটছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়েছে বাংলাদেশের মেয়েরা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের ইঙ্গিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT