চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়কত্ব ও জাতীয় দল নিয়ে যা বললেন আকবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 অপরাহ্ন 27, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
আকবরের ছবি, তিনি ক্রিকেট জেতার পর ট্রফি হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলবেন আকবর আলি। তার নেতৃত্বে ২০২০ যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। পরে ঘরোয়া লিগেও দারুণ পারফর্ম করে জিতেছেন শিরোপা। বিপিএলেও রাজশাহীর নেতৃত্ব পাবেন কিনা, আলোচনায় আসছে সেই প্রসঙ্গও।

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টির উদ্বোধনী আসরে নেতৃত্ব দিয়ে রংপুর বিভাগকে শিরোপা জিতিয়েছেন আকবর। ১৪৯.৬৪ স্ট্রাইকরেটে ব্যাট করে দুই ফিফটিতে টুর্নামেন্টের অষ্টম সর্বোচ্চ ২০৮ রান করেছেন উইকেটরক্ষক-ব্যাটার।

বিপিএলে রাজশাহীর অধিনায়কত্ব করবেন কিনা সে প্রসঙ্গে আকবর বললেন, ‘এটা ভাবতে হবে। ম্যানেজমেন্ট থেকে প্রস্তাব এলে অবশ্যই ভেবে দেখতে পারি। টিম ম্যানেজমেন্ট কীভাবে সবকিছু চাচ্ছে, তার উপর এসব নির্ভর করছে।’

২০২০ যুব বিশ্বকাপ দলের অধিকাংশ ক্রিকেটার খেলছেন জাতীয় দলে। এখনও সুযোগ হয়নি আকবরের। জাতীয় দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে তিনি বললেন, ‘আমার মনে হয় না, প্রতিযোগিতাটা অন্যকারও সঙ্গে। আমার মতে, প্রতিযোগিতাটা নিজের সঙ্গেই। যদি ভালো করতে পারি, অবশ্যই আমার সুযোগ আসবে।’

Tags: আকবরবিপিএল ২০২৫বিসিবিরাজশাহীলিড স্পোর্টস
Previous Post

জনগণকে বাদ দিয়ে কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে না: মির্জা ফখরুল

Next Post

মিয়ানমার হয়ে চীনের সঙ্গে সংযোগ বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

Next Post
পররাষ্ট্র উপদেষ্টা চীনের সঙ্গে সংযোগ বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার হয়ে চীনের সঙ্গে সংযোগ বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

নৌ শ্রমিকদের ধর্মঘটের কারণে নদী পথে যানবাহন বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌ শ্রমিকদের ধর্মঘটের কী প্রভাব সারাদেশে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT