চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর কেমন আছেন মোস্তাফিজ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 অপরাহ্ন 05, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ টাকায় মোস্তাফিজুর রহমানকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআইয়ের চাপে টাইগার পেসারকে ছেড়ে দিয়েছে ফ্র‌্যাঞ্চাইজিটি। আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর কেমন আছেন মোস্তাফিজ? ফিজ আছেন ঠিকঠাকই, ছিটকে যাওয়া নিয়ে মোটেও ভাবছেন না।

রোববার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নেন ফিজ। সোমবার চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষেও বল হাতে ছন্দে ছিলেন। ৪ ওভারে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। আইপিএল থেকে ছিটকে যাওয়ার হাওয়া যেন গায়েই লাগাননি বাঁহাতি পেসার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামকে ৫ উইকেটে হারানোর পর সংবাদ সম্মেলনে আসেন সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। জানতে চাওয়া হয় মাঠের বাইরে কেমন আছেন মোস্তাফিজ। আশরাফুল জানালেন, চিল মুডেই আছেন ফিজ।

বলেছেন, ‘ও একদমই চিল মুডে আছে। ও এগুলো নিয়ে একদমই চিন্তিত না। এখন এখানে খেলছে রংপুর রাইডার্সের হয়ে, এটা নিয়েই ভাবছে কেবল। এটার পরে আবার যে অ্যাসাইনমেন্ট আসবে সেটা নিয়ে ভাববে। ডিফারেন্ট লেভেলের একজন মানুষ।’

রোববার রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানও জানিয়েছিলেন বিন্দাস আছেন মোস্তাফিজ। বলেছিলেন, ‘ও বিন্দাস আছে। তবে আমার কাছে মনে হয়, খারাপ লাগা থাকতেই পারে। কারণ যেটা ডিজার্ভ করে, আগেও আরও বেশি ডিজার্ভ করত। ওই জায়গা থেকে খারাপ লাগা থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় ও একদম ঠিক আছে।’

Tags: আইপিএলআইসিসিবাংলাদেশবিপিএলবিসিবিভারতমোস্তাফিজরংপুরলিড স্পোর্টসসোহান
Previous Post

সঞ্চয়পত্রে সুসংবাদ

Next Post

ব্রাজিল কোচ আনচেলত্তি যে পরামর্শ দিয়েছিলেন এন্ড্রিককে

Next Post

ব্রাজিল কোচ আনচেলত্তি যে পরামর্শ দিয়েছিলেন এন্ড্রিককে

মোস্তাফিজের ৪ ওভারেই জিতে যায় রংপুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT