চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম পর্বের ‍শুরুতেই সর্বোচ্চ রানের রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
দুটি ক্রিকেটার উল্লাসে একে অপরকে অভিনন্দন জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের শুরুটা হলো বিশাল স্কোর সঙ্গী করে। ঢাকা ও সিলেটে রানখরা থাকলেও বন্দনগরীতে বিপিএল যেতেই দেখা গেল চার-ছয়ের মহোৎসব। মঙ্গলবার দুপুরে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসা দর্শকরা দারুণ উপভোগ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আগ্রাসী ব্যাটিং। বিপিএলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডেও ভাগ বসিয়েছে লিটন দাসের দল।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হোম টিম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হওয়ায় স্বাভাবিকভাবেই অনেকের আবার মনও খারাপ হয়েছে। লিটন, মঈন আলীর ঝড়ো ফিফটি আর উইল জ্যাকসের বিধ্বংসী সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রানের পাহাড় গড়ে কুমিল্লা।

২০১৯ সালের বিপিএলে চট্টগ্রামেই স্বাগতিক দলের বিপক্ষে অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৩৯ রান তুলেছিল রংপুর রাইডার্স। সেই রেকর্ডে এবার ভাগ বসাল চারবারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা।

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর দিন সাগরিকার আবহাওয়া ছিল রৌদ্রজ্জ্বল। উইকেটে হালকা ঘাস থাকলেও সেটি বরং ব্যাটারদেরই বড় শট খেলতে সাহস যুগিয়েছে। কেননা প্রায় প্রতিটি বলের বাউন্স ছিল অনুমেয়।

ব্যাটিং সহায়ক উইকেটে আগে বোলিং বেছে নেন চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোম। শুরুতে লিটন দাস ও পরে উইল জ্যাকস ঝড় তুলে শুরু থেকেই বাড়াতে থাকেন রানের চাকা। পাওয়ার প্লে’তে বিনা উইকেটে ৬২ রান তোলে কুমিল্লা।

দশম ওভারেই চলে আসে দলীয় শতরান। দুইশতে তখন থেকেই চোখ ছিল কুমিল্লার। জ্যাকসের ৫৩ বলে ১০৮ রানের বিস্ফোরক ইনিংসে সহজেই দুইশ পেরিয়ে আড়াইশর দিকে ধাবিত হয় কুমিল্লা। শেষ দুই বলে বাউন্ডারি না আসায় সেটি অবশ্য পারেনি দলটি। জ্যাকস ১০টি ছয়ের সঙ্গে মারেন ৫টি চার।

সুযোগ ছিল বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার। শহিদুল ইসলামের শেষ দুই বলে একটি করে সিঞ্চেলস নেন জ্যাকস ও মঈন। বিপিএলের চলতি আসরে নিজের প্রথম ম্যাচে স্পিনিং অলরাউন্ডার মঈন ২৪ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। মারেন ৫টি ছক্কা।

 

Tags: কুমিল্লা ভিক্টোরিয়ান্সচট্টগ্রাম চ্যালেঞ্জার্সবিপিএল-২০২৪লিড স্পোর্টস
Previous Post

বঙ্গবন্ধুর বৈপ্লবিক কৃষি ভাবনা ও উদ্যোগ

Next Post

হাইওয়ে পুলিশের কাছে আধুনিক প্রযুক্তির ‘বডি ওর্ন ক্যামেরা’

Next Post
হাইওয়ে পুলিশের আধুনিক প্রযুক্তির বডি ওর্ন ক্যামেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইওয়ে পুলিশের কাছে আধুনিক প্রযুক্তির 'বডি ওর্ন ক্যামেরা'

চ্যানেল আই অনলাইন এর বিভিন্ন অনুষ্ঠান ও অতিথি উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা দিবসে যা থাকছে চ্যানেল আইয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT