চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ‘আউট অব দ্য বক্স’ ভাবনা ও বরিশালের বিদায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 পূর্বাহ্ন 13, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল এবার মাতিয়ে রেখেছিল ফরচুন বরিশাল। দলটির ম্যাচের দিন দর্শকে ভরে উঠত পুরো স্টেডিয়াম। উৎসবের আঙিনা হয়ে উঠত পুরো প্রাঙ্গণ। সাকিব-মিরাজদের অসাধারণ ক্রিকেট খেলার মধ্য দিয়ে যে ফ্যান বেজ তৈরি হয়েছিল অবিশ্বাস্য। প্রতিদান অবশ্য পুরোপুরি দিতে পারেনি দলটির খেলোয়াড়রা। অনেক আগেই প্লে-অফ নিশ্চিত করা সাকিব আল হাসানের দল ছিটকে গেছে নকআউট পর্বে (এলিমিনেটর ম্যাচ) খেলতে নেমেই ।

শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের চায়ের দোকানি আব্দুল মালেক বলছিলেন, বরিশালের বাদ পড়ায় আমাদের ব্যবসা তেমন হবে না। এই একটি দলের ম্যাচেই মানুষ বেশি হতো। বিক্রিও বেশ ভালো হতো।’

বরিশালের ম্যাচের দিনগুলোতে ঢাকার বাইরের ভেন্যুতেও দেখা গেছে দর্শক উপস্থিতি বেশি। শুরুর ৬ ম্যাচে টানা পাঁচটি জয় পায় সাকিবের দল। দেখায় দাপট।

তবে শেষের সাত ম্যাচে তারা জিতেছে মোটে দুটি। বিপিএলে মুদ্রার দুই পিঠই দেখেছে দলটি। তেমনি দেখেছেন সাকিবও। তার ব্যাটিং ঘিরে উন্মাদনার শেষ ছিল না, এবার তার ব্যাটিংয়ে না নামা নিয়ে আক্ষেপ বরিশাল ভক্তদের।

সাকিবের নেতৃত্বে টুর্নামেন্টের মাঝামাঝি পর্যন্ত দারুণ ক্রিকেটীয় রোমাঞ্চ উপহার দেয়া বরিশাল শেষে এসে ভক্তদের প্রত্যাশা মেটাতে পারেনি। ব্যাট হাতে দারুণ করছিলেন সাকিব। ১১ ইনিংসে তিন ফিফটিতে ১৭৪.৭১ স্ট্রাইক রেটে করেছেন ৩৭৫ রান।

বিপিএলে ব্যাটিংয়ে তার আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে দলের বাঁচা-মরার ম্যাচে নামেননি ফরচুন বরিশালের অধিনায়ক। যা নিয়ে তাকে কাঠগড়ায় তুলেছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও বার বার উঠেছে এসেছে ব্যাপারটি।

ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকার ম্যাচে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ার পথে ছিল বরিশাল। স্লগ ওভারে বিদেশি খেলোয়াড়দের ওপর বেশি ভরসা করে সাকিব নিজেকে পেছনের সারিতে নিয়ে যান। দারুণ ব্যাটিং উইকেট পেলেও ১৭০ রানের বেশি তুলতে পারে বরিশাল। যা পর্যাপ্ত ছিল না ম্যাচ জয়ে।

পুরো আসরে ৩ থেকে ৫ নম্বরের মধ্যে ব্যাট করেছেন সাকিব। পেয়েছেন সাফল্যও। রংপুরের বিপক্ষে ম্যাচে ৩ উইকেট পড়ে যাওয়ার পরও ব্যাটিংয়ে দেখা যায়নি তাকে। ম্যাচ হেরে বিদায় নেওয়ার পর দলের প্রধান কোচ নাজমুল আবেদিন জানান, নিজের সিদ্ধান্তেই ব্যাটিংয়ে নামেননি সাকিব।

বরিশালের ভেরিফায়েড ফেসবুক থেকে অধিনায়ককে কাঠগড়ায় তুলে পোস্ট করা হয়। যেখানে হারের দায় সাকিব নেবেন কি না, সে কথাও জিজ্ঞেস করা হয়।

খানিক পরেই অবশ্য পোস্টটি ডিলিট করে বরিশাল কর্তৃপক্ষ। পরে বরিশালের মিডিয়া ম্যানেজার মোহাম্মদ সেকান্দার আলী জানান, পেজের একজন এডমিন ভুল করে পোস্টটি করেছিলেন।

হতে পারে ‘আউট অব দ্য বক্স’ কিছু ভেবেই সাকিব পরে ব্যাট করতে চেয়েছিলেন। তার ভাবনা বা পরিকল্পনায় কী ছিল, সেটি জানা যায়নি ম্যাচ শেষে বরিশাল অধিনায়ক সংবাদ সম্মেলনে না আসায়। পাঠানো হয় কোচকে। শেষে সাকিব হয়ত নেমে ক্যামিও খেলতে চেয়েছিলেন। কিন্তু করিম জানাত ও ভানুকা রাজাপাকসে আর আউটই হননি। রান তুলতে পারেননি ব্যবধান গড়ার মতো। পরিকল্পনা মতো সব হলে আউট অব দ্য বক্স বলে সাকিবের প্রশংসায় ভাসতেন সবাই!

Tags: ফরচুন বরিশালবিপিএল-২০২৩সাকিব আল হাসান
Previous Post

আবারও আকাশে অজানা বস্তু, চতুর্থ বস্তুটিতেও গুলি ছুঁড়ল যুক্তরাষ্ট্র

Next Post

‘বিগ বস ১৬’ জিতলেন এমসি স্ট্যান

Next Post
বিগ বস ১৬ এর বিজয়ী এমসি স্ট্যানের ছবি, পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

'বিগ বস ১৬' জিতলেন এমসি স্ট্যান

প্রধানমন্ত্রী পণ্য ও যাত্রী পরিবহনের নিরাপত্তায় কোস্ট গার্ডের ভূমিকা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পণ্য ও যাত্রী পরিবহনের নিরাপত্তায় কোস্ট গার্ড ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT