চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলের টাইটেল স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 06, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএলের টাইটেল স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংক নিয়ে প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৩০ ডিসেম্বর গড়াতে চলেছে বিপিএলের ১১তম আসর। প্রথমবারের মতো বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। আসরের টাইটেল স্পন্সরশীপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মলনে আসরের লোগো উন্মোচনের পাশাপাশি স্পন্সরদের নাম ঘোষণা করা হয়। টাইটেল স্পন্সরের পাশাপাশি পাওয়ার্ড বাই ও কো-স্পন্সর হিসেবে থাকছে ব্যাংকটির দুটি গ্রাহকপ্রিয় সেবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে অ্যাপ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম-সহ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন ও বিপিএলের টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রার পক্ষ থেকে অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন।

২০১২ সালে শুরু হওয়া টি-টুয়েন্টি ক্রিকেটের জমকালো টুর্নামেন্ট বিপিএলের এবারের আসর ৩০ ডিসেম্বর শুরু হয়ে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে খেলবে ৭টি দল। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস, গাজী টিভি, টি-স্পোর্টস অ্যাপ ও র‍্যাবিটহোলবিডি অ্যাপে।

Tags: বাংলাদেশবিপিএলমিরপুরলিড স্পোর্টস
Previous Post

এটি একটি রাজনৈতিক বিজয়: ডোনাল্ড ট্রাম্প

Next Post

কানাডায় নাট্যসঙ্ঘের তৃতীয় নাট্যোৎসব

Next Post
বাংলাদেশি নাট্যদলের পারফরম্যান্সের দৃশ্য, নাট্যোৎসবের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় নাট্যসঙ্ঘের তৃতীয় নাট্যোৎসব

বাংলাদেশের সিনেমা ডানকি এর একটি দৃশ্য, যেখানে অভিনেতা মারামারি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের কাছে ক্ষমাপ্রার্থী ‘সালার’ নির্মাতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT