চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমন-আফিফের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীকে বড় লক্ষ্য দিল সিলেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 26, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ইমন-আফিফের ঝড়ো ব্যাটিংয়ে সিলেটের বিপক্ষে বড় লক্ষ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। পারভেজ হোসেন ইমনের ঝড়ো ইনিংসে ভর করে রাজশাহীকে ১৯১ রানের লক্ষ্য দিল স্বাগতিক সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজধানীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রানের সংগ্রহ গড়ে সিলেট।

১৮ হাজার দর্শকের ঘরের মাঠে শুরুটা ভালোই করে সিলেট। ঝড়ো ব্যাটিংয়ে শুরু করেন পাকিস্তানি অলরাউন্ডার সাইম আইয়ুব। তবে ৩৬ রানে ৩ চার ও দুই ছক্কায় ১৫ বলে ২৮ রান করে তিনি আউট হলে কিছুটা চাপে পরে সিলেট।

রনি তালুকদার ৩৪ বলে ৪১ রান করে সাজঘরে ফিরলেও ইমন ঠিকই তুলে নেন অর্ধশতক। ২৮ বলে তিনটি চার ও চারটি ছক্কায় পৌঁছে যান পঞ্চাশের মাইলফলকে। অপর প্রান্তে উজ্জ্বল ছিলেন আফিফ হোসেন ধ্রুবও। তাদের ব্যাটে ভর করে সিলেট পেয়ে যায় লড়াই করার মতো সংগ্রহ।

১৯ বলে ৩৩ রান করে আফিফ বিদায় নেন শেষ ওভারে। ৩৩ বলে ৬৫ রান করে ইমন অপরাজিতই থাকেন। নির্ধারিত ২০ ওভার শেষে সিলেটের পুঁজি দাঁড়ায় ১৯০।

রাজশাহীর হয়ে সন্দীপ লামিচানে ২টি এবং তানজিম হাসান সাকিব ও বিনুরা ফের্নান্দো নেন একটি করে উইকেট।

Tags: বিপিএল-২০২৬রাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টসসিলেটসিলেট টাইটান্স
Previous Post

তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক যাত্রায় এগিয়ে যাবে দেশ: মির্জা ফখরুল

Next Post

জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন তারেক রহমান

Next Post
জিয়াউর রহমানের কবর জিয়ারত করছেন তারেক রহমান, সমবেত নেতাকর্মীসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন তারেক রহমান

ফুটবলার পিকাসো ট্রফি হাতে নিয়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন ফুটবলের ‘পিকাসো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT