চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রচণ্ড চাপে আছি’- চট্টগ্রামের মালিকানা বদল প্রসঙ্গে মিঠু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 25, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
চট্টগ্রামের মালিকানা বদল নিয়ে মিঠুর সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইফতেখার রহমান মিঠু

সিলেট থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর মাঠে গড়ানোর আগের দিন আর্থিক ও ব্যবস্থাপনা সংকটের কারণে মালিকানা ছাড়ে চট্টগ্রাম রয়্যালস। পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক ফ্র‌্যাঞ্চাইজিটির দায়িত্ব কাঁধে তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে বেশ চাপেই আছে আয়োজকরা, স্বীকারও করে নিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

বৃহস্পতিবার চট্টগ্রামের মালিকানা বদলের প্রসঙ্গে মিঠু বলেছেন, ‘তারা (চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি) বলেছেন আর্থিকভাবে তারা খুব বেকায়দায় আছে। কারণ তারা কোনো স্পন্সর পায়নি। গত এক মাস ধরে নানান গুজব ছড়িয়েছে, তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে প্রেসে অনেক কথা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও। সেই জন্য স্পন্সর জোগাড় করতে পারেনি, এটার বোঝা তারা নিতে পারছে না।’

টুর্নামেন্ট শুরুর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছিল ইন্টিগ্রিটি ও খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে কোন ছাড় দেবেন না। এ প্রসঙ্গে মিঠু বলেছেন, ‘আমরা যেই অবস্থানে আছি সেই অবস্থান থেকে একটুও নড়বো না। প্রথমটা হচ্ছে ইন্টিগ্রিটি ইস্যু, দ্বিতীয়টা খেলোয়াড়দের পারিশ্রমিক।’

বিপিএলের একদিন আগের এমন পরিস্থিতি নিয়ে চাপে বিসিবি। মিঠু বলেন, ‘অবশ্যই, চাপে আছি। দুই-তিন ঘণ্টা আগে যদি একটা দল বলে আমরা আর্থিকভাবে সাপোর্ট দিতে পারছি না। এটা প্রচণ্ড চাপের। তারপরও আমরা সামলে নিয়ে হাবিবুল বাশারকে টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করিয়ে দুই ঘণ্টার মধ্যে টিম ডিরেক্টর, কোচ বাবুলকে ঢাকা থেকে উড়িয়ে আনা হয়েছে। আর নাফিস ইকবালকে ম্যানেজার করে ক্রিকেট বোর্ড মালিকানা নিয়েছে। যে চিঠিটা আমাদের দিয়েছে এটা লিগ্যাল বিষয়ের জন্য আমাদের লিগ্যাল দলকে পাঠিয়েছি।’

Tags: ইফতেখার রহমান মিঠুচট্টগ্রাম রয়্যালসবিপিএল-২০২৬লিড স্পোর্টসসিলেট
Previous Post

‘আজ এ দেশের মানুষ চায়’, তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরী

Next Post

বিপিএল ২০২৬: কোন দলের অধিনায়ক কে?

Next Post
Bangladeshi cricket players in action during a match at Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল ২০২৬: কোন দলের অধিনায়ক কে?

কক্সবাজার সৈকত ভ্রমণে পর্যটকদের ভিড়, বড়দিনের ছুটিতে ব্যাপক পর্যটক আগমন. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিনসহ টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT