চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল: উদ্বোধনী দিনের ম্যাচ শুরুর সময় পরিবর্তন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 20, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএল ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটার ও দর্শকদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট সামনে রেখে ২৪ ডিসেম্বর মিরপুরে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে তা আর হচ্ছে না। তবে আসর শুরুর দিনে সিলেটে উদ্বোধনী আয়োজন করবে বিপিএল গর্ভনিং কাউন্সিল। সেকারণে পরিবর্তন করা হয়েছে ম্যাচ শুরুর সময়।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানিয়েছে, বিপিএলের ইভেন্ট টেকনিক্যাল কমিটি উদ্বোধনী দিনের ম্যাচের সময়সূচীতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে, যাতে ইভেন্ট-পূর্ব উদ্বোধনী আয়োজনগুলো অনুষ্ঠিত হয়।

২৬ ডিসেম্বর আসর শুরুর দিনে সিলেটে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে সিলেট টাইটানসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স এবং দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে লড়বে চট্টগ্রাম রয়্যালস। প্রথম ম্যাচটি গড়ানোর কথা ছিল দুপুর ২টায় এবং দ্বিতীয় সন্ধ্যা ৭টায়।

পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ম্যাচ ১ ঘণ্টা পিছিয়ে গড়াবে বিকেল ৩টায়, আর ৪৫ মিনিট পিছিয়ে দ্বিতীয় ম্যাচ গড়াবে ৭টা ৪৫ মিনিটে।

আসন্ন আসরে সিলেটে ও চট্টগ্রামে গড়াবে ১২টি করে ম্যাচ। লিগপর্বের প্রথম ১২ ম্যাচ গড়াবে সিলেটে। সিলেট পর্ব শেষ হওয়ার পর ৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামেও গড়াবে ১২টি ম্যাচ। ১৫ জানুয়ারি থেকে ঢাকায় ফিরবে আসর। লিগপর্বের শেষ ছয় ম্যাচ এবং নকআউট পর্বের চার ম্যাচসহ ফাইনাল গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Tags: বিপিএল-২০২৬বিসিবিলিড স্পোর্টসসিলেট
Previous Post

মধ্যপ্রাচ্যে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু

Next Post

হিন্দু পোশাক শ্রমিককে গণপিটুনি ও হত্যায় অ্যামনেস্টির নিন্দা

Next Post

হিন্দু পোশাক শ্রমিককে গণপিটুনি ও হত্যায় অ্যামনেস্টির নিন্দা

YOUTH JOURNALIST COMMUNITY logo with colorful abstract figures. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির নিন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT