চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটকে বিদায় করে ফাইনালে চট্টগ্রামের সঙ্গী রাজশাহী

বিপিএল-২০২৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 অপরাহ্ন 21, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে যায় রাজশাহী ওয়ারিয়র্স। শীর্ষ দুটি দল হিসেবে প্লে-অফ খেলায় ফাইনালের টিকিট কাটতে দ্বিতীয় সুযোগ ছিল সামনে। আর সেই সুযোগ হাতছাড়া করেনি পদ্মাপাড়ের দলটি। সিলেট টাইটানসকে ১২ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নাজমুল হোসেন শান্তর দল।

আগামী শুক্রবার শিরোপামঞ্চে চট্টগ্রামের মুখোমুখি হবে রাজশাহী। মিরপুরে ম্যাচটি গড়াবে সন্ধ্যা ৬টায়।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ গড়ে রাজশাহী। জবাবে নেমে ৮ উইকেটে ১৫৩ রানে থামে সিলেট।

রানতাড়ায় সিলেটের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন পারভেজ হোসেন ইমন। ৩৪ বলের ইনিংসটিতে ছিল ৫ চার ও ২ ছক্কার মার। এছাড়া স্যাম বিলিংস ২৮ বলে ৩৭, আফিফ হোসেন ১২ বলে ২১ এবং ক্রিস ওকস ১০ বলে ১৫ রান করেন।

রাজশাহীর হয়ে বিনুরা ফের্নান্দো ৪ উইকেট নেন। তানজিম সাকিব, মোহাম্মদ রুবেল ও আব্দুল গাফফার সাকলাইন নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে রাজশাহীকে ভালো শুরু এনে দেন সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। উদ্ধোধনীতে ৪১ রান তোলেন দুজনে। ২১ বলে ২৬ রানে সাহিবজাদা ফিরলে জুটি ভাঙে। ৬২ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। ১ চার ও ৪ ছক্কায় ১৫ বলে ৩২ রান করে আউট হন তানজিদ তামিম।

এরপর দ্রুতই আরও তিন উইকেট হারায় রাজশাহী। একে একে ফিরে যান নাজমুল হোসেন শান্ত (৭), মুশফিকুর রহিম (০) ও এসএম মেহেরোব হোসেন (০)। ৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী।

হাল ধরেন কেন উইলিয়ামসন ও জেমস নিশাম। দুই কিউই তারকা মিলে যোগ করেন ৭৭ রান। দলীয় ১৫৭ রানে ষষ্ঠ উইকেট হারায় দলটি। নিশাম ফেরেন ৪ চার ও ২ ছক্কায় ২৬ বলে ৪৪ রান করে। এরপর আরও তিন উইকেট হারালেও ১৬৫ রানের সংগ্রহ পায় রাজশাহী। উইলিয়ামসন ১ চার ও ২ ছক্কায় ৩৮ বলে ৪৫ রান করেন।

সিলেটের হয়ে সালমান ইরশাদ ৩ উইকেট নেন। নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।

Tags: কোয়ালিফায়ারবিপিএল-২০২৬রাজশাহীলিড স্পোর্টসসিলেট
Previous Post

বিশ্বসেরা ‘ফেসবুক ক্রিয়েটরস’ তালিকায় ট্রাম্পকে পিছনে ফেললেন তারেক রহমান

Next Post

ভারতীয় কূটনীতিকদের পরিবার দেশে ফেরানো কী বার্তা দিচ্ছে

Next Post

ভারতীয় কূটনীতিকদের পরিবার দেশে ফেরানো কী বার্তা দিচ্ছে

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান। ছবিঃ মঞ্জুর মোর্সেদ রিকি

সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT