চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে ৫ কোটি ৩১ লাখ টাকার পুরস্কার ঘোষণা, কে কত পাচ্ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএলের পুরস্কার ট্রফি ও বিজয়ীদের প্রতীকী চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের প্রাইজমানি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাদশ আসরে মোট ৫ কোটি ৩১ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। যা আগের আসরের চেয়ে ২ কোটি ৩ লাখ টাকা বেড়েছে। সবশেষ ২০২৪ আসরে মোট ৩ কোটি ২৮ লাখ টাকা প্রাইজমানি দিয়েছিল বিসিবি।

শুক্রবার সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে আসরের ফাইনাল। শিরোপামঞ্চে লড়বে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। ফাইনাল গড়ানোর আগেরদিন সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইজমানির ঘোষণা দেয় বিসিবি।

বাড়ানো হয়েছে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাইজমানি। বিপিএলের চলতি আসরে চ্যাম্পিয়ন দল ২ কোটি ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। আগে যা ছিল ২ কোটি টাকা। রানার্সআপ দল ১ কোটি ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। আগে রানার্সআপ দল প্রাইজমানি পেত ১ কোটি টাকা।

প্রথমবারের মতো প্লে-অফে ওঠা দলও পাচ্ছে অর্থ পুরস্কার। অতীতে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দলের জন্য কোনো অর্থ পুরস্কার ছিল না। তৃতীয় হওয়া দল খুলনা টাইগার্স পাবে ৬০ লাখ টাকা। এলিমিনেটরে বাদ পড়ে চতুর্থ স্থান অর্জন করা রংপুর পাবে ৪০ লাখ টাকা।

টুর্নামেন্টসেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী, ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়, সেরা ফিল্ডার এবং নতুন করে সংযোজন হওয়া ইমার্জিং প্লেয়ারকে অর্থ পুরস্কার দেবে বিসিবি। টুর্নামেন্টসেরা পাবেন ১০ লাখ টাকা, সর্বোচ্চ রান সংগ্রাহক, ও সর্বোচ্চ উইকেট শিকারী এবং ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের পকেটে যাবে ৫ লাখ টাকা করে। সেরা ফিল্ডার এবং ইমার্জিং প্লেয়ার পাবেন তিন লাখ টাকা করে।

এক নজরে বিপিএলের প্রাইজমানি
চ্যাম্পিয়ন: ২ কোটি ৫০ লাখ টাকা
রানার্সআপ: ১ কোটি ৫০ লাখ টাকা
তৃতীয় স্থান অর্জনকারী: ৬০ লাখ টাকা
চতুর্থ স্থান অর্জনকারী: ৪০ লাখ টাকা
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট : ১০ লাখ টাকা
ফাইনালের সেরা খেলোয়াড়: ৫ লাখ টাকা
সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা
সর্বোচ্চ উইকেট শিকারী: ৫ লাখ টাকা
ইমার্জিং খেলোয়াড়: ৩ লাখ টাকা
সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা

Tags: চিটাগংপ্রাইজমানিবরিশালবিপিএল ২০২৫বিসিবিলিড স্পোর্টস
Previous Post

মেহের আফরোজ শাওন গ্রেপ্তার

Next Post

বিপিএল ফাইনালের সময় পরিবর্তন

Next Post
বিপিএল ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও খেলোয়াড়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল ফাইনালের সময় পরিবর্তন

প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করছেন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT