চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দল নিয়ে মেয়েদের বিপিএল, গড়াবে যখন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 17, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: নারী বিপিএল চালু করার আলোচনা ছিল আগে থেকেই। পূর্বের বোর্ডে আলোর মুখ না দেখলেও প্রথমবার মাঠে গড়াতে চলেছে মেয়েদের ফ্র‌্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ছেলেদের বিপিএল শেষের পরপরই তিন দল নিয়ে মেয়েদের আসর গড়াবে।

শুক্রবার মেয়েদের বিপিএল নিয়ে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে চট্টগ্রামে সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ও ছেলেদের বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম।

‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টাকে মাথায় রেখে, নারীদের জন্য একটা বিপিএল করা যায় কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করবো।’

তিন দলের অংশগ্রহণে লিগপর্বে দুটি করে রাউন্ড খেলবে দলগুলো। পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল খেলবে ফাইনালে। প্রতিটি ম্যাচে একজন করে বিদেশী ক্রিকেটার খেলাতে পারবে দলগুলো। সবগুলো ম্যাচই মিরপুরে গড়ানোর পরিকল্পনা রয়েছে। ৭-৮ দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ হবে, জানান নাজমুল আবেদীন।

‘ওমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমরা আয়োজন করবো। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা হয়েছে। এটা বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে। সময়সীমা ৮-৯ দিনের ভেতরে শেষ হবে। আমরা এরইমধ্যে কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। এটা ওয়ান অফ একটা টুর্নামেন্ট হবে। আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি টি-টুয়েন্টি ফরম্যাটে সেটার প্রভাব কীরকম হয়। আমরা আশা করছি এটা নারীদের ক্রিকেটকে আরেকধাপ এগিয়ে নেবে।’

ছেলেদের বিপিএলের ফাইনাল গড়াবে আগামী ৭ ফেব্রুয়ারি। ধারণা করা হচ্ছে একইমাসে পর্দা উঠবে মেয়েদের আসরটির।

Tags: ফাহিমবিপিএল ২০২৫বিসিবিমেয়েদের বিপিএললিড স্পোর্টস
Previous Post

লুটপাটের বরপুত্র মোহাম্মদ আদনান ইমাম

Next Post

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধেই আন্দোলন: গণঅধিকার

Next Post
নেতারা গণঅধিকার আন্দোলনের জন্য সমাবেশে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধেই আন্দোলন: গণঅধিকার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্মৃতিস্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT