চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের রেকর্ড-ঝড়, দুই ফিফটিতে ঢাকাকে হারাল রাজশাহী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 02, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
রাজশাহী ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেট নিয়ে টি-টুয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারীর বিশ্বরেকর্ড তালিকায় নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ। ঢাকার দেয়া লক্ষ্য টপকাতে নেমে এনামুল হক বিজয় ও রায়ান বুর্লের ফিফটিতে ৭ উইকেটে জিতেছে তার দল দুর্বার রাজশাহী। পরপর দুই ম্যাচে ফিফটি পেয়েছেন বিজয়।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার আসরের পঞ্চম ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে ঢাকা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৭৪ রানে থামে দলটি। জবাবে ৩ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে রাজশাহী। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে হারের প্রথম জয় পেল রাজশাহী। অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে হার দেখল ঢালিউড নায়ক সাকিব খানের দল ঢাকা।

ঢাকার বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়েছেন তাসকিন। বিপিএলের ইতিহাসে যা রেকর্ড। ২০২০ আসরে মোহাম্মদ আমির খুলনার হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রান খরচায় ৬ উইকেট নিয়ে আগের রেকর্ডটি দখলে রেখেছিলেন।

টি-টুয়েন্টিতে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৭ উইকেট শিকারের ঘটনায় এটি তৃতীয়। তাসকিনের আগে ২০২৩ সালে মালয়েশিয়ার সিরাজুল ইদ্রিস চীনের বিপক্ষে ৮ রান খরচায় ৭ উইকেট নেন। ২০১৯ সালে ইংলিশ ভাইটালিটি ব্লাস্টে লিচেস্টারশায়ারের হয়ে বার্মিংহ্যাম বিয়ারসের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নেন নেদারল্যান্ডসের কলিন একেরম্যান।

বিপিএলে দ্বিতীয়বার ৫ বা তার বেশি উইকেট শিকার করলেন তাসকিন। ২০১৬ আসরে রাজশাহী কিংসের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৩১ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

বিপিএলের উইকেট সংখ্যায় দুইয়ে এসেছেন তাসকিন। ৮০ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ১১২। উপরে আছেন কেবল সাকিব আল হাসান। ১১৩ ম্যাচে ১৪৯ উইকেট তুলে শীর্ষে টাইগার অলরাউন্ডার। ৮৮ ম্যাচে ১১০ উইকেট নিয়ে তিনে পেসার রুবেল হোসেন।

তাসকিনের আলো ছড়ানো ম্যাচে ঢাকার হয়ে ব্যাটে ভালো করেছেন শাহাদাত হোসেন দীপু ও স্টিফেন এসকিনাজি। ৪১ বলে ৫০ রান করেন দীপু। এসকিনাজি ২৯ বলে ৪৬ রান করেন। শুভম রাঞ্জানে ১৩ বলে ২৪ রান এবং থিসারা পেরেরা ৯ বলে ২১ রান করেন।

রাজশাহীর হয়ে তাসকিনের ৭ উইকেটের পাশাপাশি বাকি দুটি উইকেট নেন মোহর শেখ ও হাসান মুরাদ।

জবাবে নেমে রাজশাহীর শুরুটা ভালো হয়নি। ৩১ রানে দুই টপঅর্ডার ব্যাটারকে হারায় দলটি। ইয়াসির আলী ভালো শুরু করে ইনিংস লম্বা করতে পারেননি। ২০ বলে ২২ রান করে ফিরে যান।

৭৩ রানে ৩ উইকেট হারানোর পর আর ফিরে তাঁকাতে হয়নি রাজশাহীকে। বিজয় ও বুর্লের ১০৪ রানের অপরাজিত জুটিতে জয়ের বন্দরে নোঙর করে তারা। বিজয় ৯ চার ও ৩ ছক্কায় ৪৬ বলে ৭৩ রানে, ৫ চার ও ৩ ছক্কায় বুর্ল করেন ৩৩ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন।

ঢাকার হয়ে একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবু।

Tags: ঢাকাতাসকিনবিজয়বিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টস
Previous Post

এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে

Next Post

পাঠ্যবইয়ে র‌্যাপার হান্নান-সেজানের কথা

Next Post
বাংলাদেশের র‌্যাপার হান্নান-সেজানের ছবি, যুবকদের মধ্যে জনপ্রিয়. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঠ্যবইয়ে র‌্যাপার হান্নান-সেজানের কথা

বাংলাদেশ সরকারী সচিবালয় লোগো, সবুজ ও লাল রঙের কেন্দ্রীয় প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে যা জানালো মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT