চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল নিয়ে বিসিবির যেসব পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 অপরাহ্ন 10, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএল নিয়ে বিসিবির পরিকল্পনা ও আলোচনা চলছে বৈঠকে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১টি আসর শেষ হলেও বিতর্ক শেষ হয়নি। প্রতি মৌসুমেই নানাবিধ কারণে সমালোচনার মুখোমুখি হতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টকে। ১২তম আসর শুরুর আগে অবশ্য বিতর্ক এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে বোর্ড। পরবর্তী আসরকে সুন্দর ও পরিচ্ছন্নভাবে আয়োজন করতে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি।

সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে গড়াবে দ্বাদশ বিপিএল আসর। পাঁচ মাসের কম সময় হাতে আছে, তাই তড়িঘড়ি করেই কাজ শুরু করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তারা বিপিএলের বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কাজ শুরু করতে চান আগামী সপ্তাহ থেকে।

বৃহস্পতিবার বিসিবির আয়োজিত বোর্ড পরিচালকদের সভার পর সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম। বলেছেন, ‘টুর্নামেন্টে স্টেকহোল্ডারদের অংশগ্রহণটা আরও ইনক্লুসিভ করার জন্য আগামী সপ্তাহ থেকে বিপিএল সম্পর্কে একটা ধারণা নিতে চাই বিভিন্ন স্টেকহোল্ডার থেকে।’

বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিকদের সঙ্গে একটাপরামর্শমূলক সভা করব। ক্রিকেটার, কোচ ও টেকনিক্যাল স্টাফ নিয়ে হবে আরেকটা গ্রুপ। আগের ফ্র্যাঞ্চাইজি কর্ণধার, বিসিবির সঙ্গে যাদের কোনো ঝামেলা নাই তাদের সঙ্গেও আলোচনা করব।’

‘আমরা স্পন্সর ও কমার্শিয়াল পার্টনারদের সঙ্গেও আলোচনায় বসব। একটা আবেদন প্রক্রিয়া করে সমর্থকদেরও সম্পৃক্ত করার চেষ্টা করব। যেখানে আমরা বোঝার চেষ্টা করব, ভক্তরা কী কী দেখতে চায়।- যোগ করেন মাহবুব আনাম।

চলতি বছরের অক্টোবরের শুরুর দিকে হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। সে লক্ষ্যে আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুর দিকে স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কাছ থেকে বিপিএলের জন্য নতুন মডেল পাবেন বলে আশা করছেন তিনি।

তাছাড়া আগস্টে মিডিয়া স্বত্ব, ডিজিটাল স্বত্ব ও ফ্র্যাঞ্চাইজি ঠিক করার প্রক্রিয়ায় যাবে গভর্নিং কাউন্সিল। সেপ্টেম্বরের শেষ দিকের মধ্যে ফ্র্যাঞ্চাইজি নিয়োগ শেষ করতে চান তারা। সেই লক্ষে পাঁচ বছরের জন্য দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব। আর তা আরও পাঁচ বছরের জন্য নবায়নের সুযোগও রয়েছে।

Tags: পরিকল্পনাবিপিএললিড স্পোর্টস
Previous Post

একদিনে ১৪ জনের করোনা শনাক্ত

Next Post

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

Next Post
র‍্যাবের অভিযানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

বন্যার পানিতে ডুবে গেছে রাস্তা ও গ্রাম, মানুষ চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীসহ বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় পানিবন্দি লাখো মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT