চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময় নিয়ে এগোতে চান তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 অপরাহ্ন 20, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে ফিরেছেন দীর্ঘদিন পর। সময়টা প্রায় চারমাস। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে নেমে ব্যাট হাতে খারাপ করেননি তামিম ইকবাল। নিজের পারফরম্যান্স খুশি টাইগার ওপেনার নিজেও। তবুও সময় নিয়েই এগোতে চাচ্ছেন তামিম।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের রংপুর রাইডার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে তামিমের বরিশাল। ম্যাচে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তামিম। আজমতউল্লাহ ওমরজাইকে চার মেরে রানের খাতা খুলেছিলেন তামিম। প্রথম ওভারে আরও দুটি চার মেরেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক। বাঁহাতি এই ওপেনার আউট হয়েছেন ২৪ বলে ৩৫ রান করে। তার ইনিংসে ছিল ১টি ছক্কা ও ৫টি চারের মার।

এমন পারফরম্যান্সের পরও আরও ভালো করতে চাচ্ছেন তামিম। এগোতে চান সময় নিয়ে। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শুরুতে বাউন্ডারি পাওয়ায় তার কাজটা সহজ হয়ে গিয়েছিল অনেকটা। বলেছেন, ‘দ্রুত বাউন্ডারি পাওয়াতে আমার জন্য কাজটা সহজ হয়ে গেছে। তবে অনুশীলনেও আমি ভালো ব্যাটিং করেছি, পিকেএসপিতে যে দুটো ম্যাচ সিনারিওতে খেলেছি সেটা আমাকে অনেক সাহায্য করেছে। তারপরও নার্ভ তো থাকেই তবে যখনই আপনি শুরুতে বাউন্ডারি পাবেন সেটা তখন একটু কমে আসে।’

রান পাওয়ায় ভালো লাগার কথা জানিয়ে বলেছেন, ‘ভালো তো অবশ্যই লাগবে তবে পুরো টুর্নামেন্ট কেমন খেলবো সেটা তো এই ইনিংস ডিফাইন করবে না। ডিফাইন করবে যখন অন্য ধরণের চ্যালেঞ্জ আসবে তখন আমি কিভাবে সামলাই। তবে এটা ভালো শুরু, আমি খুশি।’

জিতেও কিছুটা আক্ষেপে পুড়েছেন তামিম। ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তার খেলতে হয়েছে দলকে শেষ ওভার পর্যন্ত। বলছেন, বলে বলে রান নিলে হয়তো আগেই পৌঁছাতে পারতেন জয়ের বন্দরে।

‘আমার ইনিংসটা যদি দেখেন, যে অবস্থায় ছিলাম তখন যদি বলে বলেও রান করতাম তাহলেও হয়তো আমরা দুই ওভার আগেই খেলাটা শেষ করতে পারতাম। একই বিষয় মিরাজও, মুশফিক আর মিরাজ যখন ব্যাটিং করতেছিল, ওই মুহূর্তে ওই শটের দরকার ছিল না। এগুলোর কারণেই খেলা লম্বা হয়েছে তবে খেলাটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল।’

জয়ের পরেও উন্নতির জায়গা দেখছেন তামিম। বলেছেন, ‘যেভাবে আমরা শুরু করেছি, সেটা দারুণ ছিল। তবে আমার এখনও মনে হয় যে, আরও একটু ভালো করার জায়গা আছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে লাকি ছিলাম, কয়েকটি উইকেট আমরা লাকিলি পেয়ে গিয়েছি। এমন না যে আমরা খুব ভালো বোলিং করে উইকেটগুলো পেয়েছি, একটা-দুইটা বাদে। সব জায়গায় আমাদের একটু হলেও উন্নতির জায়গা আছে, পুরো টুর্নামেন্ট ধরেই থাকবে।’

Tags: তামিমফরচুন বরিশালবিপিএল-২০২৪রংপুর রাইডার্সলিড স্পোর্টসসাকিব
Previous Post

সিপিবি’র মহাসমাবেশে বোমা হামলায় নিহত শহীদদের স্মরণ

Next Post

নাহিদুলে বিধ্বস্ত চট্টগ্রাম

Next Post
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করে, উইকেটের সামনে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাহিদুলে বিধ্বস্ত চট্টগ্রাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য মেলার উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য মেলার প্রস্তুতি সম্পন্ন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT