চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরের কাছে পাত্তাই পেল না সিলেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসরটা হতশ্রী কাটছে সিলেট স্ট্রাইকার্সের। ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছিল সুরমা পাড়ের দলটি। নিজেদের সবশেষ ম্যাচে ঢাকাকে হারিয়েছিল তারা। তবে সপ্তম ম্যাচে এসে ফের হারের বৃত্তে প্রবেশ করলো সিলেট। রংপুর রাইডার্সের কাছে হেরেছে ৭৭ রানে।

শনিবার সিলেট পর্বের শেষ ম্যাচে টসে জিতে রংপুরকে ব্যাটে পাঠায় সিলেট। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট ১৬২ রানের সংগ্রহ গড়ে রংপুর। জবাবে নেমে ১৬.৫ ওভারে ‍৮৫ রানে গুটিয়ে যায় সিলেটের ইনিংস। আসরে এ নিয়ে চতুর্থ জয় পেল রংপুর। আর ষষ্ঠ হার দেখল সিলেট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। ৭ রানে ওপেনার ব্রেন্ডন কিংকে হারায় তারা। এরপর নবম ওভারে জোড়া উইকেট তুলে নেন হ্যারি টেক্টর। ২১ বলে ১৪ রান করে ফিরেন ফজলে মাহমুদ, আর গোল্ডেন ডাক মেরে ফিরে যান সাকিব আল হাসান।

চতুর্থ উইকেট জুটিতে বাবর আজম ও নুরুল হাসান মিলে তোলেন ৩০ রান। ১২.১ ওভারে বাবর ফিরে যান ৩৭ বলে ৪৭ রান করে। ১৮.৩ ওভারে সোহান ফিরে যান দলীয় ১৪৬ রানে। ৩০ বলে ৪৬ রান করেন রংপুর অধিনায়ক। পরে ১৬২ রানে থামে রংপুরের ইনিংস।

সিলেটের হয়ে হ্যারি টেক্টর ও সামিত প্যাটেল নেন দুটি করে উইকেট। এছাড়া রিচার্ড এনগারাভা ও আরিফুল হক নেন একটি করে।

জবাবে নেমে রংপুরের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সিলেট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল দুই ব্যাটার। বাকীদের সবাই হয়েছেন ব্যর্থ।

৩২ বলে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন রায়ান বার্ল। আর দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান এসেছে সামিত প্যাটেলের ব্যাট থেকে। এরজন্য সামিত অবশ্য খেলেছেন ২০ বল।

রংপুরের হয়ে শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ নবী নিয়েছেন তিনটি করে উইকেট। সাকিব নিয়েছেন দুটি। এছাড়া হাসান মাহমুদ ও আজমতউল্লাহ ওমজাই নিয়েছেন একটি করে উইকেট।

Tags: বিপিএল-২০২৪রংপুর রাইডার্সলিড স্পোর্টসসাকিবসিলেট স্ট্রাইকার্সসোহান
Previous Post

চলমান গাজা যুদ্ধে ফের যুদ্ধবিরতির পরিকল্পনা

Next Post

১০ম কলকাতা শিশু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ছোটকাকু সিরিজের ছবি

Next Post
কলকাতা শিশু চলচ্চিত্র উৎসবের স্ক্রিনিং শিডিউল বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ম কলকাতা শিশু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ছোটকাকু সিরিজের ছবি

ভারত ও মালদ্বীপের নেতাদের ছবি, সামরিক বিমান ও সৈন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে মালদ্বীপ থেকে সৈন্য সরাতে হচ্ছে ভারতকে 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT