চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে হ্যাটট্রিক করা ৭ জনের একজন এখন শরীফুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 19, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার শরীফুলের হ্যাটট্রিক উদযাপন, বিপিএল ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকটা সাদামাটা আয়োজনে পর্দা উঠেছে বিপিএলের দশম আসরের। তবে আগ্রহের কমতি নেই দর্শকদের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শক উপস্থিতি লক্ষণীয়। কুমিল্লার ইনিংসের শেষদিকে তাদের আনন্দে মাতিয়েছেন দুর্দান্ত ঢাকার শরীফুল ইসলাম। ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেছেন টাইগার পেসার।

২০তম ওভারে আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন শরীফুল। শেষ ওভারের প্রথম বলটি ছিল ডট। পরের দুই বলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ দুটি ছক্কা হাঁকান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে হ্যাটট্রিকের স্বাদ নেন শরিফুল। পরের তিন বলে একে একে ফেরান খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।

২০১২ সালে বিপিএল শুরুর পর সপ্তম হ্যাটট্রিক এটি। শরীফুলের আগে হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ শামি (২০১২), আল আমিন হোসেন (২০১৫), এলিস ইসলাম (২০১৯), ওয়াহাব রিয়াজ (২০১৯), আন্দ্রে রাসেল (২০১৯) ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২০২২ আসরে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টসে জিতে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লাকে ব্যাটে পাঠায় দুর্দান্ত ঢাকা। ১৮তম ওভার পর্যন্ত এক উইকেট হারালেও ধীর গতিতে রান তুলেছে তারা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান করে কুমিল্লা।

আসরে কুমিল্লার নেতৃত্ব পাওয়া লিটন দাস ওপেনিংয়ে নেমে শুরু থেকেই ভুগেছেন। শেষপর্যন্ত তাকে মুক্তি দেন লঙ্কান স্পিনার চতুরাঙ্গা ডি সিলভা। নাঈম শেখের হাতে ক্যাচ দেয়ার আগে ১ চার ও ১ ছক্কায় ১৬ বলে ১৩ রান করেন। লিটনের বিদায়ের পর হাল ধরেন তাওহীদ হৃদয় ও ইমরুল। দুজনের ১০৭ রানের জুটিতে শক্ত ভিত পায় কুমিল্লা।

হৃদয় ফিফটি মিসের (৪১ বলে ৪৭ রান) হতাশা নিয়ে ফিরলেও চলতি আসরের প্রথম ফিফটি হাঁকিয়েছেন ইমরুল কায়েস। দায়িত্বশীল ব্যাটিংয়ে কুমিল্লাকে টেনে নিয়ে গেছেন তিনি। তাসকিন আহমেদের বলে শরীফুলকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫৬ বলে করেছেন ৬৬ রান।

১৯তম ওভারের তৃতীয় বলে ফিফটি মিসের হতাশা নিয়ে মাঠ ছাড়েন তাওহীদ হৃদয়। ১ চার ও ২ ছক্কায় ৪১ বলে ৪২ রান করে ফিরে যান তাসকিনের শিকার হয়ে। ওভারের শেষ বলে ইমরুলকে ফেরান তাসকিন। ৬টি চার ও দুটি ছক্কায় ৫৬ বলে ৬৬ রান করেন কায়েস। পরে শেষ ওভারে হ্যাটট্রিক তুলে নেন শরীফুল।

ঢাকার হয়ে শরীফুল তিনটি, তাসকিন দুটি ও সিলভা একটি করে উইকেট নেন।

Tags: কুমিল্লা ভিক্টোরিয়ান্সদুর্দান্ত ঢাকাবিপিএল-২০২৪লিড স্পোর্টসশরীফুল
Previous Post

একসাথে চার বিশ্বজয়ীর অবসর

Next Post

‘ফ্ল্যাশব্যাক’র ফার্স্টলুকে তিন তারকা

Next Post
তিন তারকা অভিনেতাদের ফ্ল্যাশব্যাকের ফার্স্টলুকে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফ্ল্যাশব্যাক’র ফার্স্টলুকে তিন তারকা

জয়া ভূতপরী রূপে, পেছনে অন্ধকার আকাশ ও ঝড়ের মেঘ. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ার ভূতপরী হয়ে ওঠা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT