চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবারের সামনে প্রথম হ্যাটট্রিক পেয়ে যা বললেন শরীফুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 19, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শরীফুলের পরিবারের সাথে হ্যাটট্রিক উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্দান্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচের ‘ফ্যান অব দ্য ম্যাচ’ এর সঙ্গে শরীফুল

আসরের শুরুটা ‘দুর্দান্ত’ হয়েছে দুর্দান্ত ঢাকা’র। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে ৫ উইকেটে। আসরে প্রথম হ্যাটট্রিক তুলে নিয়ে জয়ে অনন্য অবদান রেখেছেন শরীফুল ইসলাম, হয়েছেন ম্যাচ সেরাও। টাইগার পেসারের ক্যারিয়ারেও প্রথম হ্যাটট্রিক এটি। সেই কীর্তি গড়েছেন তাও প্রথমবার খেলা দেখতে আসা পরিবারের সামনেই। সেকারণেই হ্যাটট্রিকটি বিশেষই বলা চলে শরীফুলের জন্য।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টসে জিতে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লাকে ব্যাটে পাঠায় দুর্দান্ত ঢাকা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান করে কুমিল্লা। জবাবে নেমে শুরুটা দুর্দান্ত ১৯.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ঢাকা।

কুমিল্লার ইনিংসের শেষ ওভারে আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন শরীফুল। ওভাবের প্রথম বলটি ছিল ডট। পরের দুই বলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ দুটি ছক্কা হাঁকান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে হ্যাটট্রিকের স্বাদ নেন শরিফুল। পরের তিন বলে একে একে ফেরান খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।

ম্যাচ শেষে ঢাকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন শরীফুল। যেখানে জানান এমন অর্জনে নিজের অনুভুতির কথা। বলেন, ‘আমার পরিবার আজ প্রথম খেলা দেখতে মাঠে এসেছে এবং আমার হ্যাটট্রিক হয়েছে, এটা খুব ভালো লাগছে। হ্যাটট্রিকের চিন্তাভাবনা ছিল না, দুই ছক্কা খাওয়ার পর চিন্তা করেছি আমার হাতে তখনো বল আছে আরও তিনটা। আমি ভালোভাবে ফিরে আসতে পারব। হয়তো এখান থেকে একটা উইকেট নিতে পারব। দুটি ছক্কা খাওয়ার পর মনে করছিলাম, কীভাবে রান আটকে দেয়া যায়। কারণ, হয়তো আরেকটা যদি ছয় খেতাম স্কোরটা বড় হয়ে যেত। আমার লক্ষ্যটা ছিল যেন আমি ডট বল করতে পারি।’

ওভারের প্রথম তিন বলে দুটি ছক্কা হজম করার পরেই হ্যাটট্রিক পান শরীফুল। দ্রুতই ফিরে আসার পিছনের গল্পও বলেছেন এই পেসার। জানালেন তাসকিন ও মোসাদ্দেকের পরামর্শ শুনেই পেয়েছেন সফলতা। ‘দুটি ছক্কা খাওয়ার পর তাসকিন ভাই আর সৈকত ভাই (মোসাদ্দেক) বলেছিল এই উইকেটে গতি পরিবর্তন করলে হয়তো ভালো হবে। কারণ, উইকেটে একটু আলাদা বাউন্স আছে।’

গত বছর বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন শরীফুল। এ বছর টাও চাচ্ছেন সেরকম হোক। বলেছেন, ‘গত বছর যেভাবে শেষ করেছি, এ বছরও সেভাবে শুরু করতে চাই। প্রথম ম্যাচটা ওই রকম হয়েছে। চেষ্টা করব বাকিগুলোতেও করার। আর মিরপুরের উইকেট আজ একটু ভালো, খুব ভালো লাগছিল বল ক্যারি করতে। ভালো স্কোরিং উইকেট ছিল।’

দলের জন্যও যেকোনো পরিস্থিতিতে নিজের দায়িত্ব পালন করতে চান টাইগার এই পেসার, ‘আসলে দলে খেলতে হলে প্রতিটি খেলোয়াড়ের সব রোলই দরকার, যখন যে রোলে আনবে সেটা পালন করা দরকার। আমরা চেষ্টা করি ওভাবে অনুশীলন করার। চেষ্টা করতেছি, সফলতাও আসতেছে। এটা এগিয়ে নেয়ার চেষ্টা করব।’

Tags: কুমিল্লা ভিক্টোরিয়ান্সদুর্দান্ত ঢাকাবিপিএল-২০২৪লিড স্পোর্টসশরীফুল
Previous Post

রাবি অধ্যাপক ড. শামসুজ্জোহা এছামীর মৃত্যু

Next Post

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আরও ৮ দেশ

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আরও ৮ দেশ

বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচ হারলেই কুমিল্লা লাকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT