চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব ইস্যুতে যা বললেন তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 অপরাহ্ন 20, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার দ্বৈরথের বিষয়টি কারোই অজানা নয়। রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বরিশাল অধিনায়ক এলে স্বাভাবিকভাবে উঠে আসে সাকিবের সঙ্গে দ্বৈরথের প্রসঙ্গ। তবে সাকিব ইস্যুতে খোঁচাখুঁচি করতে নিষেধ করেছেন তামিম।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের রংপুরকে ৫ উইকেটে হারিয়েছে তামিমের বরিশাল। ম্যাচ শেষে দুই দলের সৌজন্যতায় শুধু হাত মিলিয়েছেন তামিম-সাকিব। তবে কথা হয়নি একবারও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে প্রশ্ন এলে তামিম জানান এমনটা।

বলেন,‘আমি মনে করি এটা অপ্রয়োজনীয় প্রশ্ন। আপনারা সবাই সবকিছু জানেন, কেন একটা জিনিস নিয়ে বারবার খোঁচাখুচি করেন? এটা বাদ দেন না ভাই। ওরে জিজ্ঞেস করুন, যদি কিছু জিজ্ঞেস করতে চান।’

এর আগে জয় নিশ্চিতের পর ড্রেসিংরুম থেকে তামিম অন্য ক্রিকেটারদের নিয়ে লাইন ধরে বের হন। অন্যদিকে সাকিব ছিলেন রংপুরের লাইনের তিন নম্বরে। দুই তারকা কাছাকাছি আসতে শুধু হাত মিলিয়ে দুই দিকে চলে গেলেন। তবে তামিমের পেছনে থাকা মুশফিকুর রহিমের সঙ্গে হাত মেলানোর পর কোলাকুলিও করলেন সাকিব। হালকা কথাও বলেছেন দুজনে।

পরে পুরস্কার বিতরণীর আগে একে অপরের সঙ্গে আলোচনা করছিলেন দুই দলের ক্রিকেটাররা। বরিশালের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়েই অন্য ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলেন সাকিব। মুশফিক আরেকদফা এসে সাকিবের সঙ্গে কথা বলেন। একটু দূরে দাঁড়িয়ে তামিম অন্যদের সঙ্গে কথা বললেও কথা বলেননি সাকিবের সঙ্গে।

মাঠের খেলায় সাকিব ব্যাট হাতে ব্যর্থ হলেও রান পেয়েছেন তামিম। লম্বা সময় পর ফিরে ২৪ বলে ৩৫ রান করেছেন তামিম। অন্যদিকে সাকিব করেন ৩ বলে ২ রান। তবে বল হাতে ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে দুই উইকেট নেন সাকিব।

Tags: তামিমফরচুন বরিশালবিপিএল-২০২৪রংপুর রাইডার্সলিড স্পোর্টসসাকিব
Previous Post

বাণিজ্য মেলার প্রস্তুতি সম্পন্ন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Next Post

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ২ নারী নিহত

Next Post
আহত নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ২ নারী নিহত

নবজাতকের জন্মের জন্য আইসিইউ কনটেইনারে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষাধিক শিশুর অপুষ্টির মাঝে গাজায় আরও ২০ হাজার শিশুর জন্ম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT