চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নজরে প্লে-অফে কে কার প্রতিপক্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখতে দেখতে শেষ হয়ে গেল বিপিএল দশম আসরের লিগপর্ব। বাকী কেবল আর চারটি ম্যাচ। প্লে-অফের তিনটি ও ফাইনাল। চারটি দল পা রেখেছে পরের পর্বে। আর আসর শেষ হয়ে গেছে তিনটি দলের।

২৬ ফ্রেব্রুয়ারি থেকে গড়াতে চলেছে প্লে-অফের ম্যাচগুলো। এই রাউন্ডে উত্তীর্ণ হয়েছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। একনজরে দেখে নেয়া যাক কে লড়বে কার সাথে।

লিগপর্বের নির্ধারিত ম্যাচগুলো শেষে ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে রংপুর। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা। ১৪ পয়েন্ট নিয়ে তিনে বরিশাল। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে চারে চট্টগ্রাম।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্লে-অফে একটি এলিমেনেটর ও দুটি কোয়ালিফার ম্যাচ খেলবে দলগুলো। প্রথম কোয়ালিফায়ারে খেলবে শীর্ষ দু’দল রংপুর ও কুমিল্লা। তিনে ও চারে থাকা বরিশাল ও চট্টগ্রাম খেলবে প্রথম এলিমেনেটর ম্যাচ। এখানে জয়ী দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে হারা দলটির সাথে। কোয়ালিফায়ারে জয়ী দল দুটি খেলবে ফাইনাল।

সোমবার মিরপুরে দুপর আড়াইটায় গড়াবে এলিমেনেটর ম্যাচটি। যেখানে লড়বে তামিমের বরিশাল ও শুভাগত হোমের চট্টগ্রাম। একইদিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম কোয়ালিফায়ারে লড়বে সাকিবের রংপুর ও লিটনের কুমিল্লা। দ্বিতীয় কোয়ালিফায়ার গড়াবে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায়, একই মাঠে। আর পহেলা মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

আসরে সবচেয়ে বাজে পারফর্ম্যান্স করেছে দুর্দান্ত ঢাকা। জয় দিয়ে আসর শুরু করে হেরেছে টানা পরের এগারোটি ম্যাচে। দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে শেষ করেছে তারা।

খুলনা ও সিলেট স্ট্রাইকার্স আসরে জয় পেয়েছে পাঁচটি করে ম্যাচে। দুই দলের পয়েন্ট ১০ করে। তবে রানরেটে এগিয়ে থেকে পাঁচে আসর শেষ করেছে খুলনা। আর সিলেট শেষ করেছে ছয়ে।

Tags: কুমিল্লা ভিক্টোরিয়ান্সচট্টগ্রাম চ্যালেঞ্জার্সতামিমপ্লে-অফফরচুন বরিশালবিপিএল-২০২৪রংপুর রাইডার্সলিটনলিড স্পোর্টসশুভাগতসাকিব
Previous Post

খুলনাকে হারিয়ে আসর শেষ করলো সিলেট

Next Post

ওআইসি সম্মেলনে যোগ দিতে তুরস্কে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Next Post
তুরস্কে ওআইসি সম্মেলনে যোগ দিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ওআইসি সম্মেলনে যোগ দিতে তুরস্কে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী মঞ্চে বক্তব্য দিচ্ছেন, পেছনে নেতৃবৃন্দ ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার সীমান্তে আর আগের মতো পরিস্থিতি হবে না: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT