চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্পায়ারের সঙ্গে বিতণ্ডা, যে শাস্তি পেলেন লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে আম্পায়ার ও খেলোয়াড়ের বিতণ্ডা, লিটনের শাস্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে মেজাজ হারিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক লিটন দাস। ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে জড়ান বিতণ্ডায়। এমন আচরণে শাস্তি পেয়েছেন টাইগার ওপেনার।

আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে লিটনকে। একইসঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, ‘বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৬ ধারা লঙ্ঘন করেছেন লিটন। যা ম্যাচ চলাকালীন সময়ে অশ্লীল, আপত্তিকর বা অপমানজনক অঙ্গভঙ্গি ব্যবহার করাকে বোঝায়। লিটন তার অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি সেলিম শাহেদের দেয়া শাস্তি গ্রহণ করেছেন, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।’

সোমবার চলতি আসরের প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে রংপুরের ব্যাটিংয়ের সময় মেজাজ হারান লিটন। ম্যাচের অষ্টম ওভার শেষে টাইম আউটের সময় মাঠে ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান কুমিল্লার অধিনায়ক লিটন দাস। লিটনকে খুব উত্তেজিত দেখা যায়। পরে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দীন এসে লিটনকে থামান।

জানা গেছে, লিটনের একটি স্টাম্পিংয়ের আবেদন থার্ড আম্পায়ার কল না করেই নাকচ করে দিয়েছিলেন আম্পায়াররা। সেটার প্রতিবাদে তর্কে জড়ান আম্পায়ারের সঙ্গে।

Tags: কুমিল্লাবিপিএল-২০২৪বিসিবিলিটনলিড স্পোর্টসসৈকত
Previous Post

মুসলিম বিশ্বে রোজা শুরু কবে জানালো জ্যোতির্বিদ্যা সংস্থা

Next Post

সাইকেল চালাতে চালাতে তুর্কি কফি বানাচ্ছেন যুবক

Next Post
বাইক থেকে তুর্কি কফি তৈরি করছেন যুবক, হাতে কফি পাত্র ও কাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইকেল চালাতে চালাতে তুর্কি কফি বানাচ্ছেন যুবক

বইমেলায় ড. আতিউর রহমানের দুটি নতুন বই প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় ড. আতিউর রহমানের নতুন ২ বই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT