চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত ঢাকার জার্সির নকশা করেছেন সাগর-রুনি পুত্র মেঘ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 18, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রতিভাবান শিল্পী মাহির সারওয়ার মেঘের ছবি, তার অনন্য লুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল দুর্দান্ত ঢাকা এবারের আসরে তাদের জার্সির নকশাকারের নাম জানিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির জার্সির নকশা করেছেন প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর-রুনির সন্তান মাহির সারওয়ার মেঘ।

অফিসিয়াল ফেসবুক পেজে দুর্দান্ত ঢাকা মেঘের একটি ছবি পোস্ট করেছে। শিরোনামে লিখেছে, আমাদের দলের আইকনিক লুকের শিল্পী। আমাদের জার্সি ডিজাইনার মাহির সরওয়ার মেঘ।

জার্সিটিতে রয়েছে গাড় নেভি-ব্লুসহ কিছু রঙের ভিন্ন ভিন্ন ছাপ। সোনালী এবং নীল রঙও যুক্ত আছে। নিচের অংশে স্বপ্নের পদ্মা সেতুকে ফুটিয়ে তোলা হয়েছে। দুই হাতে বিপিএলের এবারের থিমের সঙ্গে মিল রেখে করা হয়েছে নকশা।

গতবছরের জুলাইয়ে সম্প্রচার সাংবাদিকদের নিয়ে গঠিত দেশের সবচেয়ে বড় সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসির সংবাদকর্মীদের নিয়ে প্রথমবার আয়োজিত হয়েছিল ‘বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট-২০২৩’। সেই আসরে অংশ নেয়া ২৫ দলের খেলোয়াড়রা সাগর-রুনির সন্তান মাহির সারওয়ার মেঘের নকশা করা জার্সিতে মাঠে নামেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি সাংবাদিক দম্পতিকে ঢাকায় পশ্চিম রাজাবাজার এলাকায় নিজ বাসায় নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার সময় বাসায় থাকা তাদের একমাত্র শিশু সন্তান মাহি সরওয়ার মেঘ বেঁচে যান।

Tags: দুর্দান্ত ঢাকাবিপিএল ২০২৪ লিড স্পোর্টসমেঘরুনিসাগর
Previous Post

ধারণার চেয়েও বেশি বরফ গলে গেছে গ্রিনল্যান্ডে

Next Post

দুমাসে দুটি অস্ত্রোপচার করালেন সূর্যকুমার

Next Post
সুস্থ ও হাস্যোজ্জ্বল ব্যক্তি হাসপাতালের বিছানায় বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুমাসে দুটি অস্ত্রোপচার করালেন সূর্যকুমার

ফিল্ড ডে অনুষ্ঠানে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে যোগাযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাশনাল এ্যামেচার রেডিও’র ফিল্ড ডে অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT