চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন-হৃদয় ঝড়ে সাকিবদের হারিয়ে ফাইনালে কুমিল্লা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জুটি বাঁধছেন, খেলা উপভোগ করছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে চার-ছক্কার ঝড় তুলেছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। আসরের প্রথম কোয়ালিয়াফায়ারে সাকিব-সোহানদের দেয়া বড় লক্ষ্য তাড়া করেছেন সহজে। দুই তারকা ক্রিকেটার দুর্দান্ত ব্যাটিংয়ে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে বিপিএলের সর্বোচ্চ শিরোপ জেতা দলটি।  দশম আসরেও ফাইনালে পৌঁছে গেছে তারা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পঞ্চমবারের মতো বিপিএল ফাইনাল এটি। এর আগে চারবারের ফাইনালে ওঠে চারবারই শিরোপা জয় করেছে তারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রংপুরকে ব্যাটে আমন্ত্রণ জানান কুমিল্লা অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ গড়ে সাকিব-সোহানদের দল। জবাবে ৯ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে কুমিল্লা।

রানতাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। ইনিংসের প্রথম বলেই সুনিল নারিন ফিরে যান। দ্বিতীয় উইকেট জুটিতে হাল ধরেন লিটন ও হৃদয়। চার-ছক্কার ফুলঝুরিতে দুজনে মিলে ১৪৩ রানের জুটি গড়েন। ১৫তম ওভারের শেষ বলে হৃদয় ফিরে গেলে জুটি ভাঙে। পাঁচটি চার ও ছয়টি ছক্কায় ৪৩ বলে ৬৫ রান করেন হৃদয়।

১৬১ রানে তৃতীয় উইকেট হারায় কুমিল্লা। ১৬.৩ ওভারে জনসন চার্লস ফিরে যান ৩ বলে ১০ রান করে। ১৭.৫ ওভারে ১৭৩ রানে দুর্দান্ত ছন্দে থাকা লিটনকে ফেরান শেখ মেহেদী। নয়টি চার ও চারটি ছক্কায় ৫৭ বলে ৮৩ রান করেন কুমিল্লা অধিনায়ক।

পরে আন্দ্রে রাসেলকে নিয়ে জয় নিশ্চিত করেন মঈন আলী। ৬ বলে ১২ রান করেন মঈন আলী, রাসেল করেন ২ বলে ২ রান।

বরিশালের হয়ে ফজলহক ফারুকী নেন দুটি উইকেট। এছাড়া আবু হায়দার রনি ও শেখ মেহেদী নেন একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে রংপুরের শুরুটা অবশ্য ভালো হয়নি। ২৭ রানে তিন টপঅর্ডারকে হারায় তারা। ব্যর্থ হয়ে ফিরে যান শামীম হোসেন (০), রনি তালুকদার (১৩) ও সাকিব আল হাসান (৫)।

অষ্টম ওভার শেষে টাইম আউটের সময় মাঠে ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান কুমিল্লার অধিনায়ক লিটন দাস। বিতণ্ডায় জড়ানোর কারণ না জানা গেলেও লিটনকে খুব উত্তেজিত দেখা যায়। পরে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দীন এসে লিটনকে থামান। মাঠের খেলায় সাধারণত লিটনকে এরকম মেজাজ হারাতে দেখা যায়নি কখনও।

পরে খেলা গড়ালে শেখ মেহেদী হাসানের উইকেট তুলে নেন সুনিল নারিন। ১৭ বলে ২২ রান করেন মেহেদী। পরে ঝড় তোলেন জিমি নিশাম। ১০৪ রানে নিকোলাস পুরান ফিরে গেলে নিশামের সঙ্গে অন্যপ্রান্তে ঝলক দেখান সোহান। ২৪ বলে ৩০ রান করে ফিরে যান সোহান। তার ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছক্কা।

শেষওভারে নিশামের ব্যাটিং ঝড়ে মেতে ওঠে গ্যালারি। মুশফিক হাসানের ওভারটিতে পাঁচটি বাউন্ডারি আদায় করেন কিউই তারকা। যার মধ্যে ছিল তিনটি ছক্কা ও দুটি চার। সবমিলিয়ে ওই ওভার থেকে মোট ২৮ রান আদায় করেন এই ব্যাটার। সাতটি ছক্কা ও আটটি চারে ৪৯ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন নিশাম।

কুমিল্লার হয়ে আন্দ্রে রাসেল দুটি উইকেট নেন। এছাড়া রোহনাত দৌলা বর্ষণ, তানভীর ইসলাম, মুশফিক হাসান, ও সুনিল নারিন একটি করে উইকেট নেন।

Tags: কুমিল্লা ভিক্টোরিয়ান্সনিশামবিপিএল-২০২৪রংপুর রাইডার্সলিটনলিড স্পোর্টসসাকিবহৃদয়
Previous Post

হাথুরুকে শোকজ করবে বিসিবি

Next Post

খুলে দেয়া হচ্ছে মিয়ানমার সীমান্তের ৫ স্কুল

Next Post
বাংলাদেশের সীমান্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলে দেয়া হচ্ছে মিয়ানমার সীমান্তের ৫ স্কুল. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলে দেয়া হচ্ছে মিয়ানমার সীমান্তের ৫ স্কুল

পঙ্কজ উদাসের ছবি, হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চিঠি হয়তো আর আসবে না, চলে গেলেন পঙ্কজ উদাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT