চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকেটে শীর্ষে তানভীর-হাসান, দশে নাসির-রুবেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যাডভান্সড ক্রিকেট ম্যাচে আম্পায়ার সিদ্ধান্ত দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম শ্রেণি এবং লিস্ট-এ ক্রিকেটে নিয়মিত মুখ হলেও নজরে তেমন ছিলেন না বাঁহাতি অর্থোডক্স স্পিনার তানভীর আহমেদ। ২৬ বর্ষী ক্রিকেটার সদ্যগত বিপিএলে বল হাতে আলো ছড়িয়ে হয়েছেন শীর্ষ উইকেট শিকারি। তার সমান উইকেট তুলেছেন রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদও।

চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলা তানভীর ১২ ম্যাচে ১৭.৫৮ গড়ে ৬.৩৬ ইকোনমিতে তুলেছেন ১৭ উইকেট। প্রতিটি উইকেট নেয়ার জন্য গড়ে ১৬.৫টি করে বল খরচ করেছেন। সেরা বোলিং ৩৩ রানে ৪ উইকেট।

তানভীরের সমান ১৭ উইকেট রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদেরও। ১৪ ম্যাচে ২৪.৮২ গড়ে ৭.৯৮ ইকোনমিতে প্রতিটি উইকেট নেয়ার জন্য করেছেন ১৮.৬টি করে বল। সেরা বোলিং ১২ রানে ৩ উইকেট।

আসরে রান সংগ্রাহকের ছয়ে থাকা ঢাকা ডমিনেটর্স অধিনায়ক নাসির হোসেন দ্বিতীয় সর্বোচ্চ ১৬ উইকেট শিকার করেছেন। ১২ ম্যাচে তার সেরা বোলিং ২০ রানে ৪ উইকেট। তালিকার চারে আফগান পেসার আজমাতুল্লাহ ওমরজাই রংপুর রাইডার্সের হয়ে নেন ১৫ উইকেট।

সমান ১৪ উইকেট পেয়ে পাঁচে সিলেট স্ট্রাইকার্সের দুই পেসার রুবেল হোসেন এবং মোহাম্মাদ আমির। খুলনা টাইগার্সের ওয়াহাব রিয়াজ ও সিলেটের রেজানুর রহমান রাজা ১৩ উইকেট নিয়ে শিকারিদের তালিকার ছয়ে আছেন।

নিহাদুজ্জামান, ইমাদ ওয়াসিম, আল-আমিন হোসেন, চোটের সঙ্গে অবিরাম লড়াই চালিয়ে যাওয়া মাশরাফী বিন মোর্ত্তজা এবং মোহাম্মদ সাইফউদ্দিনের পাশে সমান ১২টি করে উইকেট। রাকিবুল হাসান ও নাহিদুল ইসলামের উইকেটসংখ্যা ১১।

১০টি করে উইকেট তুলেছেন আরাফাত সানি, তাসকিন আহমেদ, মুকিদুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। তালিকার দশে থাকা চার বোলার হারিস রউফ, মোহাম্মাদ ওয়াসিম, কামরুল ইসলাম রাব্বি ও খালেদ আহমেদ ৯টি করে উইকেট পকেটে পুরেছেন।

Tags: তানভীরনাসিরবিপিএল-২০২৩রুবেললিড স্পোর্টসহাসান
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪০

Next Post

বেড়েই চলেছে ব্রয়লার মুরগি, ডিমের দাম

Next Post
ব্রয়লার মুরগি ও ডিমের বাজারে ক্রেতা ও বিক্রেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেড়েই চলেছে ব্রয়লার মুরগি, ডিমের দাম

হলিউড তারকা ব্রুস উইলিস ডিমেনশিয়ায় আক্রান্ত, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিমেনশিয়ায় আক্রান্ত হলিউড তারকা ব্রুস উইলিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT