চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব ঝড়ে বরিশালের বড় সংগ্রহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 07, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
Cricket player in red uniform batting on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং পজিশনের চার নম্বরে সাকিব ব্যাটিংয়ে আসার আগে থেকেই আগ্রাসী ছিল ফরচুন বরিশাল। ৮ ওভারে ৭৩ রান তুলে ফেলা দলকে পরের ১২ ওভারে টাইগার অলরাউন্ডার ব্যাটার এনে দিয়েছেন দুইশ ছুঁইছুঁই সংগ্রহ। দলের ১৯৪ রানে সাকিবের অবদান ৬৭ রান, তাও ৩২ বলে।

শনিবার মিরপুরে দিনের দ্বিতীয় খেলায় সিলেট স্ট্রাইকার্সের বোলারদের বিপক্ষে রান ফোয়ারা ছুটিয়েছেন সাকিব-মাহমুদউল্লাহরা। বোলিংয়ে খরুচে থাকলেও ৪৮ রানের বিনিময়ে সাকিব, ইফতেখার ও এনামুলকে ফিরিয়েছেন মাশরাফী মর্তুজা। প্রথম জয় তুলতে স্ট্রাইকার্সদের পেরোতে হবে ১৯৫ রানের বাধা।

বরিশালের অধিনায়ক মেহেদী মিরাজ টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত নিলে শুরু থেকেই হাত খুলে খেলেন দুই ওপেনার এনামুল ও চতুরাঙা ডি সিলভা। পাওয়ার প্লেতে অবিছিন্ন থেকে আনেন ৫৪ রান। দলীয় ৬৭ রানে ব্যক্তিগত ২৯ রান করে ফেরেন এনামুল।

বিজয় ফেরার পর তিনে নেমে ইফতেখার আহমেদ বেশি সময় থাকতে পারেননি। এরপর ১৯ ওভার পর্যন্ত সিলেটের বোলারদের উপর তাণ্ডব চালান সাকিব। চারটি ছক্কা ও সাতটি চারে ৩২ বলে আনেন ৬৭ রান। বরিশালের বড় সংগ্রহের পথে ২৫ বলে ৩৬ রানের অবদান রাখেন ওপেনার সিলভা।

শেষদিকে করিম জানাতেদর ১২ বলের ১৭ রানের ইনিংসে দুইশ ছুঁইছুঁই রান জমা করে মেহেদী মিরাজের দল। বল হাতে মাশরাফী বাদে সিলেটের কেউ তেমন উজ্জ্বল ছিলেন না। একটি করে উইকেট নিয়েছেন রেজা, ওয়াসিম ও থিসারা পেরেরা। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির ৪ ওভারে ৩১ রান দিলেও কোনো উইকেট পাননি।

Tags: নাসিরফরচুন বরিশালবিপিএল-২০২৩মাশরাফীলিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়ামসাকিবসিলেট স্ট্রাইকার্স
Previous Post

বাংলাদেশ পৃথিবীতে উন্নয়নশীল দেশগুলোর রোল মডেল: নৌপরিবহন প্রতিমন্ত্রী

Next Post

অস্তিত্ব রক্ষায় বিএনপিকে নির্বাচনে আসতে হবে: কাদের

Next Post
বিএনপি নেতারা নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্তিত্ব রক্ষায় বিএনপিকে নির্বাচনে আসতে হবে: কাদের

প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে কথা বলছেন, বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণকে সঙ্গে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT