চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটারদের ব্যর্থতায় বড় স্কোর পায়নি খুলনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:38 অপরাহ্ন 13, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
খুলনা ক্রিকেট দলের ব্যাটাররা ব্যর্থ হয়ে বড় স্কোর করতে পারেনি. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা টাইগার্স শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। চতুর্থ উইকেটে আজম খান ও ইয়াসির আলী রাব্বি গড়েন প্রতিরোধ। এরপর আবারো ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ফলে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করে ১৯.৪ ওভারে ১৩০ রানেই অলআউট হয়েছে তামিম ইকবালের দল।

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়া দিনের দ্বিতীয় খেলায় টসে হেরে ব্যাটিংয়ে নামা খুলনা টাইগার্স দ্বিতীয় ওভারেই তামিম ইকবালের উইকেট হারায়। তামিম এক রান করে আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে ফিরতি ক্যাচ দেন।

এরপর ওমরজাইয়ের বলে বোল্ড হন ১২ রান করা শারজিল খান। খানিকপর রাকিবুল হাসানের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার হাবিবুর রহমান সোহান। ব্যাটিং বিপর্যয়ে পড়া খুলনার স্কোর তখন ৩ উইকেটে ১৮ রান।

চতুর্থ উইকেটে আজম খানের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে বিপর্যয় সামালের চেষ্টা করেন অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। এরপর আবারো ব্যাটিং বিপর্যয়। ৩ উইকেটে ৭৬ থেকে খুলনার স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৯১ রান।

আক্রমণাত্মক ব্যাট করতে থাকা আজম ২৩ বলে ৪টি ৪ ও এক ছক্কায় খেলেন ৩৪ রানের ইনিংস। ইয়াসির ২২ বলে ২ ছক্কায় করেন ২৫ রান।

অষ্টম উইকেটে মোহাম্মাদ সাইফউদ্দিন এবং নাহিদুল ইসলাম ৩২ রানের জুটি গড়েন। পেসার হাসান মাহমুদের বলে ১৫ রান করা নাহিদুলের স্টাম্প ভাঙলে জুটির অবসান হয়।

১৮ বলে ২ চারে ২২ রান করা সাইফউদ্দিনকে সাজঘরে পাঠিয়ে নিজের চতুর্থ উইকেট শিকার করেন রবিউল হক। শেষ ব্যাটার হিসেবে নাসুম আহমেদ আউট হলে দুই বল আগেই ১৩০ রানে থামে খুলনার ইনিংস।

রংপুরের পক্ষে রবিউল ৪ ওভারে ২৩ রান দিয়ে পান ৪ উইকেট। রাকিবুল ৪ ওভারে ২২ রান খরচায় পান দুটি উইকেট। হাসান ৩.৪ ওভারে ২২ রান খরচায় দখল করেন ২ উইকেট। ওমরজাই ২ উইকেট পেলেও খরচ করেন ৪১ রান।

 

Tags: খুলনা টাইগার্সবিপিএল-২০২৩রংপুর রাইডার্সলিড স্পোর্টস
Previous Post

টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

Next Post

তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

নদীর তীরে ব্যাপক জনসমাগম, অনেক মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যা, ৭ দিন পর লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT