চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ফাইনাল: মাশরাফীদের ব্যাটিংয়ে পাঠালেন ইমরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল ফাইনালে সাক্ষাৎকারে মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের নবম আসরের ফাইনালে টস জিতেছেন ইমরুল কায়েস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্সকে শুরুতে ব্যাট করতে পাঠিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক।

ফাইনালে টসের আগে স্টেডিয়াম মাতান দেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পীরা। কনসার্ট শুরু হয় মাকসুদের গান দিয়ে। পরে ওয়ারফেজ ও নগর বাউলের জেমস সুরের ঝংকার তোলেন। জেমসের গানে উন্মাতাল হয়ে ওঠে গ্যালারি। শুরুতেই ‘কবিতা’ গানে সূরের মূর্ছনা ছড়ান স্টেডিয়ামে।

টানা পাঁচ জয় দিয়ে বিপিএল শুরু করা মাশরাফী বিন মোর্ত্তজার দল উঠেছে ফাইনালে। অন্যদিকে ইমরুল কায়েসের কুমিল্লা টানা তিন ম্যাচ হেরে শুরু করার পর দেখিয়েছে দুর্দান্ত ঝলক। টানা ১০ ম্যাচ জিতে সবার আগে নিশ্চিত করেছে ফাইনাল।

বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী, নেতৃত্ব দিয়ে আটটির মধ্যে চারটি শিরোপা জিতিয়েছেন দলকে। ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে দু’বার, কুমিল্লা ও রংপুর রাইডার্সকে এনে দিয়েছেন একটি করে ট্রফি।

ইমরুলের অধীনে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। তৃতীয়বারের হাতছানি তার সামনে। আর কুমিল্লা অপেক্ষায় চতুর্থ শিরোপা ঘরে তোলার।

জিতলে পঞ্চম শিরোপাজয়ী অধিনায়ক হবেন মাশরাফী, আর সিলেট বিপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হবে। ফাইনালে কখনো হারেনি কুমিল্লা। তেমনি মাশরাফীও যতবার ফাইনাল খেলেছেন, শিরোপা উঁচিয়ে ধরেছেন।

Tags: কুমিল্লাফাইনালবিপিএল-২০২৩বিসিবিলিড স্পোর্টসসিলেট
Previous Post

রোহিঙ্গাদের জন্য পরিবার পরিকল্পনা কৌশলপত্র উদ্বোধন

Next Post

পৃথিবীর বুকে ঘটে যাওয়া ৯টি ভয়াবহ ভূমিকম্প

Next Post
দুর্যোগে উদ্ধারকর্মীর সাথে শিশুর ছবি, বাংলাদেশের দুর্যোগ মোকাবিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীর বুকে ঘটে যাওয়া ৯টি ভয়াবহ ভূমিকম্প

বাংলাদেশ নারী ক্রিকেট দলের শান্তর ব্যাটে রান ছুটছে, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয়-মাশরাফী আউট, শান্তর ব্যাটে রান ছুটছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT