চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর সিলেটের পাঁচে পাঁচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 16, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা সিলেটের মাঠে একে অপরের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জয়রথ থামাতে পারছে না কেউ। টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডমিনেটরসকে তারা হারিয়েছে ৫ উইকেটে।

ঢাকা পর্বে টানা চার ম্যাচ জিতে চট্টগ্রাম আসে মাশরাফীর দল। বন্দরনগরীতে প্রথম ম্যাচে লো-স্কোরিং খেলায় অসাধারণ জয় তুলে নেয়। ঢাকার দেয়া ১২৯ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে টপকায়। শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। সালমান ইরশাদের ১৯তম ওভারে ১৮ রান তুলে নেন থিসারা পেরেরা ও আকবর আলী মিলে। পরের ওভারে সৌম্য সরকারকে ছক্কা মেরে খেলা শেষ করেন পেরেরা।

শ্রীলঙ্কান অলরাউন্ডার ১১ বলে ২১ রানে অপরাজিত থাকেন। আকবর ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে আসে ২৯ রান।

সহজ লক্ষ্যে সহজেই আগাচ্ছিল সিলেট। দ্রুত কয়েকটি উইকেট হারালে কিছুটা চাপ তৈরি হয়। মোহাম্মদ হারিস ও নাজমুল হোসেন শান্ত ৮ ওভারে ৫২ রানের ওপেনিং জুটি গড়েন। নাসির হোসেনের করা নবম ওভারে সাজঘরে ফেরেন দুজনই।

৩২ বলে ৪৪ রান করেন হারিস। শান্ত করেন ২০ বলে ১২ রান। জাকির হাসান ১ রান করে ফিরলে ম্যাচে ফেরে ঢাকা। ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে মুশফিক এগিয়ে নেন দলকে। তাসকিন আহমেদ ও আরাফাত সানি নেন একটি করে উইকেট।

চার ম্যাচ পর সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলার সুযোগ পান রুবেল হোসেন। বল হাতে প্রথম বলেই তুলে নেন সৌম্যর উইকেট। বিপিএল অভিষেক রাঙাতে পারেননি ঢাকার আরেক ব্যাটার রবিন দাসও।

পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিমের প্রথম বলেই হন বোল্ড। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিনের শুরুটা হল হতাশার। তিন ম্যাচ পর একাদশে সুযোগ পেয়ে প্রমাণ করতে পারেননি নিজেকে।

টস জিতে ব্যাট করতে নেমে সিলেটের বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১২৮ রান। সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক নাসির।

Tags: ঢাকা ডমিনেটর্সবিপিএল-২০২৩লিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্স
Previous Post

নতুন প্রেমে জড়িয়েছেন ‘বাহুবলী’ অভিনেত্রী?

Next Post

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

Next Post
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

সিলেট থেকে শুরু হচ্ছে ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’ অডিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সবচেয়ে বড় সংগীত রিয়েলিটি শো’র অডিশন এবার রাজশাহীতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT