চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরদের আয়েশেই হারালেন সোহানরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 30, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ডমিনেটর্সকে সহজেই হারাল রংপুর রাইডার্স। এগিয়ে গেল টেবিলে। মোহাম্মদ নেওয়াজ এবং ওমরজাইয়ের অপরাজিত দুটি ইনিংসে আসে জয়। সাত ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে সোহানের দল। দুই জয়ে টেবিলের তলানিতে নাসিরের ঢাকা।

সোমবার দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান টসে জিতে আগে বলের সিদ্ধান্ত নেন। ঢাকাকে আটকে দেন মাত্র ১৪৪ রানে। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ে নোঙর করেন নুরুল-মেহেদীরা।

জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। দ্বিতীয় ওভারে ওপেনার নাঈম শেখ শূন্য রানে সাজঘরে ফেরেন। তিনে নামেন স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। নেমেই রংপুরের বোলারদের উপর চড়াও হন।

প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা মেহেদী ৩০ বলে তুলে নেন ফিফটি। ৪৩ বলে খেলেন ৭২ রানের ইনিংস। আল-আমিনের বলে লেগ বিফোরে কাটা পড়ার আগে হার্ডহিটার ব্যাটার মারেন ৬ চার ও ৫ ছক্কা।

ওপেনার রনি তালুকদার করেন ২৮ বলে ২৯ রান। মোহাম্মদ নেওয়াজ ১৭ ও আজমাতউল্লাহ ওমরজাই ১২ রানে অপরাজিত থাকেন।

ঢাকার সালমান ইরশাদ ৩৬ রানে ২টি ও সৌম্য সরকার, আল-আমিন হোসেন, আমির হামজা নেন একটি করে উইকেট।

এর আগে ঢাকা ডমিনেটর্স টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৪৪ রান তোলে। ওসমান ঘানি সর্বোচ্চ ৭৩ রান করেন। অধিনায়ক নাসির হোসেন ২২ বলে ২৯, মোহাম্মদ মিথুন ১৫ বলে ১৪ রান করেন।

রংপুরের আজমাতউল্লাহ ওমরজাই ২৭ রানে দুটি ও মেহেদী হাসান ১৩ রানে এবং রাকিবুল হাসান ২১ রানে একটি করে উইকেট নেন।

Tags: ঘানিঢাকা ডমিনেটর্সবিপিএল-২০২৩রংপুর রাইডার্সলিড স্পোর্টস
Previous Post

মঙ্গলবার দুপুরে চ্যানেল আইয়ে ‘লাল মোরগের ঝুঁটি’

Next Post

চ্যানেল আই বইমেলা সরাসরি উপস্থাপনায় তারা ‍

Next Post
চ্যানেল আই অনলাইন এর সাংবাদিকদের ছবি, যারা বিভিন্ন সংবাদ পরিবেশন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই বইমেলা সরাসরি উপস্থাপনায় তারা ‍

দিনাজপুরে তিন দিনের চারণ কবি উৎসবের শেষ দিন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে শেষ হলো তিন দিনের চারণ কবি উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT