চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়েও হারলো খুলনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 28, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
খুলনা টেস্টের শেষ ওভারে ক্রিকেটারদের উল্লাস ও উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওভারে খুলনার দরকার ছিলো ১৭ রান। অধিনায়ক ইয়াসির আলী করেছেন লড়াই। মোসাদ্দেকের বলে রোমাঞ্চও ছড়িয়েছেন মাঠে। শেষ অবধি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে পরাজয় মেনে নিতে হলো খুলনা টাইগার্সের। টানা পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে ইমরুল কায়েসের দল।

বিপিএলের সিলেট পর্বে শনিবার দিনের প্রথম ম্যাচে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। দুই ওপনারের অর্ধশতকে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ইমরুল কায়েসের দল। জবাবে ব্যাট করতে নেমে শেষ বল অবদি লড়াই করলে ৪ রানে হারতে হয় তামিম-ইয়াসিরদের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান। উদ্বোধনী জুটিতে ৬৫ রান সংগ্রহ করে এই দুই ব্যাটার। নিজের অর্ধশতক পূরণ করে সাজঘরে ফেরেন লিটন দাস।

লিটন আউটের পর জনসন চার্লসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৬০ রান যোগ করেন রিজওয়ান। দলীয় ১২৫ রানে ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন জনসন চার্লস।

এরপর খুশদিল শাহকে সঙ্গে নিয়ে ইনিংস শেষ করেনে রিজওয়ান। ৪৩ বলে নিজের অর্ধশতক পূরণ করেন পাকিস্তানি ব্যাটার। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মোহাম্মদ রিজওয়ান ৪৭ বলে ৫৪ ও খুশদিল ১১ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। খুলনার পক্ষে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও নাহিদুল ইসলাম রানা।

কুমিল্লার দেয়া লক্ষ্য ছাড়িয়ে যাবার পথে শুরুটা খুব একটা ভালো হয়নি খুলনা। দলীয় ১৪ রানে নাসিম শাহ’র শিকার হন তামিম ইকবাল। এরপর সাই হোপকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন অ্যান্ডি বালবির্নি। দলীয় ৬৩ রানে রানআউটের শিকার হন তিনি। ৩১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন আইরিশ ব্যাটার।

এরপর সাই হোপের সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন মাহমুদুল হাসান জয়। ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলে মোসাদ্দেকের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। দুই বল পরেই ১ রান করে আউট হন আজম খান।

দল চাপে থাকায় ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনে খুলনা। অলরাউন্ডার সাইফুদ্দিনকে নামানো হলেও সফল হতে পারেননি। ১০ বলে ৮ রান করে ফেরেন তিনি। অধিনায়ক ইয়াসিরকে নিয়ে দলকে লক্ষের দিকে এগিয়ে নেন সাই হোপ। ১৯তম ওভারের প্রথম বলে দলীয় ১৪১ রানে হন নাসিম শাহ’র শিকার। ৩২ বলে ৩৩ রানের ইনিংস খেলেন এই ক্যারাবিয়ান।

এরপর ওহাব রিয়াজকে নিয়ে শেষ ওভারে রোমাঞ্চ ছড়ান মোসাদ্দেকের বলে। ৬ বলে ১৭ রান প্রয়োজন ছিলো জয়ের নোঙরে পৌঁছাতে। পার দুই চার মেরে জয়ের সম্ভাবনাও দেখান দলকে। শেষ অবধি ৬ উইকেট হারিয়ে ১৬১ রানে থামে ইনিংস। ৪ রানে জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ইয়াসির ১৯ বলে ৩০ রান করেন। কুমিল্লার হয়ে ২ উইকেট নেন নাসিম শাহ।

Tags: ইয়াসিরকুমিল্লা ভিক্টোরিয়ান্সখুলনা টাইগার্সবিপিএল-২০২৩লিটন
Previous Post

নির্বাচনে জিততে পারবে না জেনেই বিএনপির তালবাহানা: ড. হাছান মাহমুদ

Next Post

লন্ডনে বাড়ি ভাড়া বৃদ্ধি রেকর্ড ছাড়িয়েছে, সংকটে ভাড়াটেরা

Next Post
লন্ডনের বিখ্যাত বিগ Ben ঘড়ির পাশে পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে বাড়ি ভাড়া বৃদ্ধি রেকর্ড ছাড়িয়েছে, সংকটে ভাড়াটেরা

বাংলাদেশ ক্রিকেটার মাশরাফি ও অন্য খেলোয়াড় মাঠে, দর্শকরা স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরাফীর অন্যরকম সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT