চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা তো জানি আইসিসির রুলস অনুযায়ী খেলা চলছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:56 অপরাহ্ন 15, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: বিপিএলে ডিআরএস না থাকা নিয়ে সমালোচনা হয়েছে এক দফা। এখন বিকল্প পদ্ধতি এডিআরএস-এর ব্যবহার নিয়েও উঠছে প্রশ্ন। তার মধ্যে এলবিডব্লিউর নতুন নিয়ম আরও প্রশ্নবিদ্ধ করেছে আয়োজকদের। শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এলবি’র ব্যাপারে নিজেদের গড়া নিয়মের কথা জানানো হয়েছে। সেটি আগে থেকে জানতেন না খেলোয়াড়দের অনেকেও।

সিলেট স্ট্রাইকার্সের আকবর আলী চার ম্যাচেই খেলেছেন। তার কাছেও অজানা এ নিয়ম। রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই প্রসঙ্গে প্রশ্ন শুনে বললেন, ‘দেখুন আমরা তো জানি আইসিসির রুলস অনুযায়ী খেলা চলছে। এখন এর বাইরে, ক্যাপ্টেন্স মিটিংয়ে এটা নিয়ে কোনো কথা হচ্ছে কিনা, এগুলো আসলে আমাদের জানার কথাও না। আমরা জানতাম যে বিপিএলে আন্তর্জাতিক নিয়মে খেলা হচ্ছে, আমাকে প্রশ্ন করলে মনে হয় না উত্তর দিতে পারব।’

শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে কুমিল্লা ভিক্টরিয়ান্সের ইনিংসের ১৪তম ওভারে ইফতেখার আহমেদের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন জাকের আলী। মাঠ আম্পায়ার আঙুল তুললে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন তিনি। রিপ্লেতে পরিষ্কার দেখা যায় বল পিচ করেছিল আউট সাইড লেগ। কিন্তু অবিশ্বাস্যভাবে আউটের সিদ্ধান্ত বহাল রাখেন তৃতীয় আম্পায়ারও।

আইসিসির নিয়ম অনুযায়ী, পিচিং জোন দেখার প্রযুক্তিতে বলের ৫০ শতাংশের বেশি লেগ স্টাম্পের বাইরে পিচ করলে তা পিচড আউটসাইড লেগ হিসেবে ধরা হয়। জাকের আলীর আউটের বেলায় বলের অন্তত ৯৯ শতাংশই লেগ স্টাম্পের বাইরে ছিল। আইসিসির নিয়মে তাই কোনোভাবেই আউট হন না জাকের। আউট দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

এই বিতর্কের মধ্যে নতুন ব্যাখ্যা দেয় বিসিবি। জানায়, টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী বলের যেকোনো হালকা অংশও পিচিং জোনে থাকলে তা পিচড ইন লাইন হিসেবে গণ্য করা হবে। এই নিয়মের কারণেই মাঠে আম্পায়ারের দেয়া জাকের আলীর আউট বহাল রাখেন টিভি আম্পায়ার। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে নিয়মে পরিবর্তন এলে তা সংবাদমাধ্যমকেও জানানো হয়। কিন্তু সেটি সময়মতো না জানানোয় আম্পায়ারদের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে একাধিকবার।

Tags: আইসিসিএডিআরএসক্রিকেটডিআরএসবিপিএল-২০২৩বিসিবিলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্স
Previous Post

গত ৩০ বছরে নেপালের সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনা

Next Post

কুবির বাংলা বিভাগের ভাষা সাহিত্য পরিষদে নতুন কমিটি গঠন

Next Post
কুবির বাংলা বিভাগের ভাষা সাহিত্য পরিষদের নতুন কমিটির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবির বাংলা বিভাগের ভাষা সাহিত্য পরিষদে নতুন কমিটি গঠন

পার্বতীপুরে জমিসংক্রান্ত বিরোধে নিহত যুবকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্বতীপুরে জমিসংক্রান্ত বিরোধে এক যুবক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT