চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এডিআরএস’ নিয়ে প্রশ্ন তুললেন কুমিল্লার কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 14, জানুয়ারি 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
কোচের সঙ্গে কোচিং স্টাফের আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: টিভি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে বিপিএলে এডিআরএস পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর বিপিএল। অথচ এবার নেই ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)। বিকল্প হিসেবে গত আসরের মতোই এডিআরএস রাখা হয়েছে। এতে বরং বিতর্ক বাড়ছে। বল ট্র্যাকিং, স্নিকোমিটার না থাকায় ভুল করে বসছেন টিভি আম্পায়ারও। ফরচুর বরিশালের ওপেনার এনামুল হক বিজয়কে টিভি আম্পায়ার বিতর্কিত আউট দিয়েছিলেন।

এমনই আরেকটি বিতর্কিত ঘটনা ঘটেছে বিপিএলের চট্টগ্রাম পর্বে শনিবার দিনের প্রথম ম্যাচে। ফরচুন বরিশালের বিপক্ষে কুমিল্লার ব্যাটার জাকের আলী অনিককে টিভি আম্পায়ার এলবিডব্লিউ দেন বল ‘পিচিং আউটসাইড লেগ’ এ থাকারও পরও।

১২ রানে ম্যাচ হেরে যায় কুমিল্লা। টানা তিন ম্যাচে হারের দায় ব্যাটারদেরই দিয়েছেন কোচ। বলেছেন জঘন্য ব্যাটিং করছে তার দল।

এডিআরএস নিয়েও ক্ষোভ প্রকাশ করেন, ‘এই মুহূর্তে আমি আসলে কিছু বলতে পারবো না। এটা (এডিআরএস) নিয়ে তো বিতর্ক অনেক চলছে। আমি শুরুতেই বলেছিলাম একটা-দুইটা সিদ্ধান্তে আপনি ম‌্যাচটা হেরে যাবেন। সিদ্ধান্তগুলো আরেকটু ভালো হয়। আরেকটু চিন্তা ভাবনা করে দেয় তাহলে ভালো। খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে। কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিল্লাচিল্লি করি এটা কি চান? এমনিই সাসপেন্ড করে দেবে। ঠিক আছে। যেহেতু খেলা চলছে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দিব বা প্রতিবাদ করবো সেটা করেও তো লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত-পা বাধা আছে। যা হবার তাই হবে আর কি।’

‘এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো আমার মনে হয়। আম্পায়ার যেটা দিয়ে দেবে, সেটা দেওয়াই ভালো। এটা তো একেবারে লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে, এমন না যে…। আমার কাছে মনে হয় একটা দুটা সিদ্ধান্ত…প্রথম ম্যাচেও একটা সিদ্ধান্ত খারাপ হয়েছে, আজকেও। এমন ডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো।’

Tags: অনিকএডিআরএসকুমিল্লা ভিক্টোরিয়ান্সবিপিএল-২০২৩লিড স্পোর্টসসালাউদ্দিন
Previous Post

শিল্প-সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয় বহন করে: প্রধানমন্ত্রী

Next Post

বিএনপি নির্বাচনের আগে আন্দোলন আন্দোলন খেলা করে পরে ঠিকই নির্বাচনে অংশ নেয়: কৃষিমন্ত্রী

Next Post
কৃষিমন্ত্রী বিএনপি নির্বাচনের আগে আন্দোলন করে পরে অংশ নেয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নির্বাচনের আগে আন্দোলন আন্দোলন খেলা করে পরে ঠিকই নির্বাচনে অংশ নেয়: কৃষিমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা উপস্থিত, বড় পর্দায় অনুষ্ঠানসূচি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের পর্দা উঠলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT