চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে এবার এগিয়ে ছেলেরা

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
12:42 অপরাহ্ন 10, আগস্ট 2026
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর, শিক্ষা
A A
দিনাজপুর শিক্ষা বোর্ডের অফিস ভবনের ছবি, লাল ইটের দেয়াল ও গাছের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুর শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। বরাবর ফলাফলে মেয়েরা এগিয়ে থাকলেও এবার সামান্য ব্যবধানে ছেলেরা এগিয়ে রয়েছে।

আজ (১০ আগস্ট) সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৭৯ হাজার ৫৯৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। লিঙ্গভিত্তিক ফলাফলে ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৫৮ দশমিক ০৩ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্ররা ছাত্রীদের তুলনায় দশমিক ৬৯ শতাংশ এগিয়ে রয়েছে।

জিপিএ-৫ অর্জনেও এবার ভালো ফল করেছে দিনাজপুর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। মোট ১২ হাজার ২৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৩২৬ জন এবং ছাত্রী ৫ হাজার ৯৬০ জন। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্ররা ছাত্রীদের চেয়ে এগিয়ে রয়েছে। এ ক্ষেত্রে ছাত্রদের সংখ্যা ছাত্রীদের তুলনায় ৩৬৬ জন বেশি। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। তাদের জন্য ছিল ২৯১টি কেন্দ্র।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও দেখা গেছে সাফল্য ও ব্যর্থতার ভিন্ন চিত্র। বোর্ডের ১০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বিপরীতে একটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন। এর মধ্যে ১ হাজার ১৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।

ফলাফল অনুযায়ী, সামগ্রিক পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ হলেও লিঙ্গভিত্তিক ফলাফলে এবার মেয়েদের পেছনে ফেলে সামান্য ব্যবধানে এগিয়ে গেছে ছেলেরা। পাশাপাশি জিপিএ-৫ অর্জনেও ছাত্রদের আধিপত্য দেখা গেছে।

Tags: এসএসসি পরীক্ষাদিনাজপুর শিক্ষা বোর্ড
Previous Post

এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫-এ এবারও এগিয়ে মেয়েরা

Next Post

দেশে অসময়ে আম উৎপাদন বাড়ছে

Next Post
উপকূলীয় অঞ্চলে আমের গাছের ঝুড়ি, ফলের গাছে আমের ঝুড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে অসময়ে আম উৎপাদন বাড়ছে

মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে আলোচনা করছেন একজন মহিলা ও অন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গের ভূতবাগানে মমতা বন্দোপাধ্যায়ের ওপর হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT