চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বয়কট’ ট্রেন্ডে বিপাকে সাই পল্লবী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:14 অপরাহ্ন 29, অক্টোবর 2024
in বিনোদন
A A
সাই পল্লবীর বয়কট ট্রেন্ডে বিপাকে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অল্প সময়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। বর্তমানে ক্যারিয়ারের টার্নিং পয়েন্টে রয়েছেন তিনি। তবে এসবের মাঝেই নেটপাড়ায় ‘বয়কট’ ট্রেন্ডে বিপাকে পড়লেন সাই পল্লবী।

সমস্যার সূত্রপাত মূলত একটি ভিডিও থেকেই। যেখানে পল্লবী দাবি করেছিলেন, পাকিস্তানের মানুষের কাছে ভারতীয় সেনা সন্ত্রাসবাদীদের মতোই। আর এই মন্তব্য শুনেই চটেছেন ভারতীয়দের একাংশ। যদিও ২০২২ সালে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছিলেন সাই পল্লবী।

দক্ষিণী অভিনেত্রী বলেছিলেন, ‘পাকিস্তানের মানুষ মনে করে, ভারতীয় সেনা আসলে একটি জঙ্গি সংগঠন। এটা ওদের দৃষ্টিভঙ্গি। কিন্তু আমাদের চোখে আবার বিষয়টা ঠিক উল্টো। দৃষ্টিভঙ্গি এইভাবেই বদলে যায়। তাই হিংসার অর্থ আমি বুঝতে পারি না।’

এই ভিডিও দেখে ভারতীয়দের একাংশের বক্তব্য, ‘ভারত কি কখনও অন্য কোনও দেশে ঢুকে পড়েছে যে আমাদের জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করছেন? বরং ভারতের উপর বার বার আক্রমণ করা হয়েছে। বার বার ভারতের সীমান্তে পাকিস্তান ও চিন আক্রমণ করেছে। তাই ভারতীয় সেনাকে জঙ্গি সংগঠন বলা যায় না কোনও দৃষ্টিভঙ্গি থেকেই।’

এই ট্রেন্ডে গা ভাসিয়ে এক ব্যক্তি লেখেন, ‘ঈশ্বর এই মহিলা মা সীতার চরিত্রে অভিনয় করবেন ‘রামায়ণ’এ। পাকিস্তান আর ভারত দুটোর আর্মি এক? মাথাটা পুরোই গেছে মনে হয়। এবার এই অসহ্যকর মহিলার সিনেমা আপনারা দেখবেন কিনা ভেবে দেখুন।’

কেউ আবার লিখেছেন, ‘বলুন আমরা কতজন নির্দোষ মানুষকে মেরেছি যে ভারতীয় সেনা জঙ্গি সংগঠন এই কথা বলছেন যে?’ যদিও কেউ কেউ আবার তাকে সমর্থন করেছেন। এভাবে দুই বছর পুরোনো ভিডিও খুজে বের করে সেখানে বলা অভিনেত্রীর কথা ঘুরিয়ে অর্ধেক ভিডিও শেয়ার করে কটাক্ষ করায় আপত্তি জানিয়েছেন অনেকেই।

শিগগির ‘আমারন’ নামক একটি তেলুগু ছবিতে দেখা যাবে সাই পল্লবীকে। আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে সেই ছবি। এছাড়াও নাগা চৈতন্যের সঙ্গে তাকে আগামীতে ‘থান্ডেল’ ছবিতে দেখা যাবে। তবে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট যে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। সেই ছবিতে তাকে সীতার চরিত্রে দেখা যাবে। রাম হবেন রণবীর কাপুর।- নিউজ বাইটস

Tags: দক্ষিনী অভিনেত্রীবয়কটসাই পল্লবী
Previous Post

নির্বাচনের আগেই কমলা হ্যারিসকে ভোট দিলেন বাইডেন

Next Post

আওয়ামী লীগসহ ১১ দলের রাজনৈতিক কর্মকাণ্ডে বিরতি চেয়ে রিট প্রত্যাহার

Next Post
আওয়ামী লীগসহ ১১ দলের রাজনৈতিক কর্মকাণ্ডে বিরতি চেয়ে রিট প্রত্যাহার. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগসহ ১১ দলের রাজনৈতিক কর্মকাণ্ডে বিরতি চেয়ে রিট প্রত্যাহার

বাংলাদেশি যুবকদের হাস্যোজ্জ্বল ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষ বেশি চাচ্ছে যেটা সেটাই বানাবো: অমি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT