চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির দিনেই বক্স অফিসে ‘পুষ্পা টু’র তোলপাড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 06, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
অভিনেতা পুষ্পা টু সিনেমার দৃশ্যে, ভক্তদের সাথে দেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুটা অনুমেয়ই ছিলো যে বক্স অফিস তছনছ করে দিবে আল্লু অর্জুন অভিনীত প্যান ইন্ডিয়ান ছবি ‘পুষ্পা টু’! মুক্তির দিনে যে বিশ্বব্যাপী ২০০ কোটি ছাড়াবে, সেটাও ভবিষ্যৎবাণী করেছিলেন ট্রেড এনালিস্টরা! কিন্তু অনুমানকেও যে ছাড়িয়ে যাবে, সেটা কি ঠাওর করেছিলেন আল্লু ভক্তরা!

বৃহস্পতিবার বিশ্বব্যাপী মুক্তির পর রীতিমত বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে ‘পুষ্পা টু’! ২০০ কোটি রুপি নয়, বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ২৬০ কোটি রুপি! যা তেলুগু তো বটেই, প্যান ইন্ডিয়ান ছবি হিসেবেও রেকর্ড!

বলিউড মুভিরিভিউজ.কম প্যান ইন্ডিয়ান ছবির মুক্তির প্রথম দিনের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে মুক্তির দিনে সবচেয়ে বেশী আয় করা ছবির তালিকায় শীর্ষে রয়েছে ‘পুষ্পা ২’-এর নাম। ছবিটি নিট কালেকশন দেখানো হয়েছে ১৫০ কোটি রুপি! যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে বাহুবলী-২, আরআরআর, কেজিএফ এবং কালকি ২৮৯৮। এই ছবিগুলোর নিট কালেকশন দেখানো হয়েছে যথাক্রমে ১১২ কোটি রুপি, ১১০ কোটি রুপি, ১০৮ কোটি রুপি এবং ৯৫ কোটি রুপি!

শুধু প্যান ইন্ডিয়ান ছবির আয়ের দিক থেকে নয়, বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশী আয় করা ছবির তালিকাও এদিন প্রকাশ করে পোর্টালটি। সেখানেও তালিকার শীর্ষে রয়েছে ‘পুষ্পা ২’ এর নাম। ছবিটি মুক্তির দিনে বিশ্বব্যাপী আয় দেখানো হয়েছে ২৬০ কোটি রুপি (গ্রস কালেকশন)।

এই তালিকায় ২২২ কোটি রুপি নিয়ে দ্বিতীয় নম্বরে রয়েছে আরআরআর-এর নাম, ২১৪ কোটি রুপি নিয়ে তৃতীয় অবস্থানে বাহুবলী-২, ১৭০ কোটি রুপি আয় নিয়ে চতুর্থ অবস্থা কালকি এবং পঞ্চম অবস্থা রয়েছে কেজিএফ-২ এর নাম। এই ছবিটি মুক্তির দিনে বিশ্বব্যাপী আয় করে ১৬৪.৫ কোটি রুপি!

সুতরাং বোঝা যাচ্ছে, প্যান ইন্ডিয়ান এবং হিন্দি ছবি থেকে বহুগুনে এগিয়ে রয়েছে ‘পুষ্পা ২’! সুকুমার পরিচালিত বহুল প্রতীক্ষিত এই ছবিটি বৃহস্পতিবার বিশ্বব্যাপী দশ হাজারের বেশী পর্দায় মুক্তি পেয়েছে।

প্রায় তিন বছর আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল১৯৩ কোটি রুপি। আগের ছবির সিক্যুয়ালে নির্মিত ‘পুষ্পা দ্য রুল’ এর সাকল্যে বাজেট ধরা হয়েছে প্রায় ৫০০ কোটি রুপি!

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ বলে মন্তব্য করেছেন অনেকে। -বলিউড মুভিরিভিউজ

Tags: আল্লু অর্জুনপুষ্পাপুষ্পা ২প্যান ইন্ডিয়ানবলিউডরাশমিকা মান্দানাসিনেমা
Previous Post

সিলেটেও সিরিজ জয়ে ‘আত্মবিশ্বাসী’ জাহানারা

Next Post

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Next Post
কুড়িগ্রাম জেলা হাসপাতাল গেটের সামনে দুই পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে যেতে বাংলাদেশের চাই ১১৭ রান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT