চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর আমেরিকার বক্স অফিস, ‘হাওয়া’র পরেই ‘প্রিয়তমা’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 15, জুলাই 2023
in বিনোদন
A A
ব্রহ্মা সিনেমার পোস্টার, একজন বৃদ্ধ পুরুষের ছবি, ধূসর চুল ও দাড়ি সহ, পটভূমিতে ধোঁয়া ও অগ্নিকুণ্ডের. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর আমেরিকার বাজারে মুক্তির প্রথম সপ্তাহেই আয়ের দিক দিয়ে বাংলাদেশের সিনেমাগুলির মধ্যে ‘হাওয়া’র পরই স্থান করে নিয়েছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘প্রিয়তমা’। প্রথম তিন দিনের আয়ে এই অবস্থান ছিলো চতুর্থস্থানে! 

এই তথ্য প্রকাশ করেছেন কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘প্রিয়তমা’র প্রথম সপ্তাহের রিপোর্ট দেখে সত্যি চমকে গেছি!

তিনি বলেন, এতগুলো প্রাইম লোকেশন ছাড়া মুক্তি পেয়েও ‘প্রিয়তমা’ যখন প্রথম ৩ দিনে ৪৪ হাজার ডলার গ্রস করল, খুবই অবাক হয়েছিলাম। তবে এরপরের ৪ দিনে যা হল, সেটা অবিশ্বাস্য। শুধু অবিশ্বাস্য বললে ভুল হবে, খুবই অবিশ্বাস্য!

৭ দিনে ছবিটির আয়ের হিসেব দিয়ে এই পরিবেশক জানান, প্রথম সপ্তাহ শেষে ‘প্রিয়তমা’র আয় দাঁড়িয়েছে ৮৪ হাজার ডলার! উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহের আয়ের বিবেচনায় এটি এখন বাংলাদেশের সিনেমা ইতিহাসের ২য় সর্বোচ্চ আয়কারী সিনেমা।

এ আয়ের পেছনে সবচেয়ে বেশি অবদান দুটি মাল্টিপ্লেক্সের কথা বিশেষভাবে উল্লেখ করেন অলিউল্লাহ সজীব। তিনি জানান, নিউ ইয়র্কের ‘জ্যামাইকা মাল্টিপ্লেক্স’ থেকে প্রিয়তমা এক সপ্তাহে সর্বোচ্চ আয় করেছে। এ থিয়েটারে প্রথম সপ্তাহে ছবিটির আয় ৩৭ হাজার ডলার! অন্যদিকে কানাডার টরন্টোতে সিনেপ্লেক্স এগলিন্টন থেকে ছবিটি এক সপ্তাহে আয় করেছে প্রায় সাড়ে ১১ হাজার।

খুব শিগগির ১ লাখ ডলার আয় করবে ‘প্রিয়তমা’, এমন আশাবাদ করতে দেখা যায় স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্টকে।

প্রসঙ্গত, কানাডা-আমেরিকার ৪২টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। এদিকে কমস্কোর সূত্রে জানা যায়, দ্বিগুণের বেশী মোট ৮৬ হলে মুক্তির পর প্রথম সপ্তাহে ‘হাওয়া’ আয় করেছিলো দুই লাখ ৭১ হাজার ডলার! সিনেমাটি পাঁচ সপ্তাহ পর্যন্তও চলেছে থিয়েটারে। সত্তর প্লাস থিয়েটারে মুক্তি পেয়ে ‘পরান’ প্রথম সপ্তাহে আয় করে ৮২ হাজার ডলার!

Tags: ইধিকা পালকলকাতাঢাকাপরানপ্রিয়তমালিড বিনোদনশাকিবসিনেমাহাওয়াহিমেল আশরাফ
Previous Post

মেহেরপুরে গড়ে উঠছে বাউ মুরগীর খামার

Next Post

ভিড়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট রাব্বির দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ছোট রাব্বির গালে হাত রেখে আশীর্বাদ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিড়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট রাব্বির দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

সেমিনারে অংশগ্রহণকারী ও অতিথিরা একত্রে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক সাহিত্য সেমিনার আয়োজন করছে অ্যাটলেব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT