চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজার ঈদে ‘বউয়ের বিয়ে’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 পূর্বাহ্ন 10, মার্চ 2025
in বিনোদন
A A
বউয়ের বিয়ে নিয়ে আলোচনা করছে দুইজন নারী ও পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বউয়ের বিয়ে, বিষয়টি বেশ বিস্ময়কর বটে! কারণ, সাধারণত এমন ঘটনা তো ঘটে না। যে একজনের বউ, তার আবার আরেক বিয়ে হয় কেমন করে? কিংবা কোনও স্বামী নিশ্চয়ই তার বউকে আরেকটি বিয়ে দেবে না!

বউ ও বিয়ে নিয়ে এমন সব জটিল প্রশ্নের জবাব মিলবে ছোট পর্দার সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনীর মাধ্যমে, রোজার ঈদে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন আরেক জনপ্রিয় নির্মাতা রুবেল হাসান।

সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা আর সেটির চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন।

কামরুল ইসলাম শুভর সিনেমাটোগ্রাফিতে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়ে এখন রয়েছে সম্পাদনার টেবিলে। যাতে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ-বন্ধন ও প্রেমের গল্প।

‘বউয়ের বিয়ে’ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার একটি প্লট বেছে নিয়েছি। যাকে বলে খাঁটি রোম্যান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যে দুজন একে অপরের প্রেমে পড়েন। গোপনে বিয়েও করেন। মূলত এরপরই শুরু হয় পারিবারিক মজার জটিলতা। নাটকটি দেখলে দর্শকদের পয়সা (সময়) উসুল হবে, এটুকু কথা দিচ্ছি।’

হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে সিএমভি’র ব্যানারে প্রকাশ পাচ্ছে অন্তত ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমশ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Tags: ইয়াশ রোহানঈদের নাটকতটিনীনাটকসিএমভি
Previous Post

মেসিকে ছাড়া ১০ জনের মিয়ামির আরেকটি জয়, যা বলছেন কোচ

Next Post

অনলাইনে ব্যবসা পরিচালনায় হাইকোর্টের ৯ দফা নির্দেশনা

Next Post
ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে ব্যবসা পরিচালনায় হাইকোর্টের ৯ দফা নির্দেশনা

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, বিশ্বে অস্ত্র রপ্তানির শীর্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারী এখন যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT