চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 24, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যাচের সময় একজন ফুটবল খেলোয়াড়ের ছবি, বাংলাদেশ দলের জার্সিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বের্নার্দো সিলভা, রদ্রি ও টিইয়ানি রেইন্ডার্স ক্লাব ছাড়ার পর ম্যানচেস্টার সিটির মিডফিল্ড একেবারেই ফাঁকা বলা চলে। এ শূন্যস্থান পূরণ করতে মরক্কান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে দলে টানতে আলোচনা চলছিল। সেই আলোচনা অনেকটাই এগিয়েছে, জনপ্রিয় ক্রীড়ামাধ্যম ইএসপিএন জানাচ্ছে, বুয়াদিকে দলে নিতে সম্মত হয়েছে ম্যানচেস্টার সিটি। 

ফরাসি ক্লাব লিলে থেকে বুয়াদ্দিকে ইতিহাদ আনতে সিটি খরচ করছে ৯৫ মিলিয়ন ইউরো, সাথে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আরও ৫ মিলিয়ন ইউরো সম্ভাব্য বোনাস হিসেবে যোগ হবে। ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী এই চুক্তিতে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। মরক্কোকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলতে দুর্দান্ত ভূমিকা রাখার পর এই চুক্তিটি হলো।

দলবদল সংক্রান্ত অগ্রগতির কারণে রোববার অ্যাঙ্গার্সের বিপক্ষে স্কোয়াড থেকে বুয়াদ্দিকে বাইরে রেখেছিল লিলে। চলতি দলবদলে উইন্ডো বন্ধ হওয়ার আগে নিউক্যাসেল তাদের আগ্রহ আনুষ্ঠানিকভাবে জানালে নিকো গনজালেসও ক্লাব ছাড়তে পারেন।

নটিংহ্যাম ফরেস্ট থেকে ইতিমধ্যেই ১১৬ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে এসে পৌঁছেছেন এলিয়ট অ্যান্ডারসন। চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে নিয়েও তাদের আগ্রহ রয়েছে, অন্যদিকে অ্যাডাম ওয়ার্টনের বিষয়ে ক্রিস্টাল প্যালেসের কাছে জানতে চাওয়া হলেও তারা প্রস্তাব ফেরত পাঠিয়েছে।

সিটির ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যালানকে দলে ভিড়াতে পালমেইরাসের সাথে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। রোববার বোর্নমাউথের বিপক্ষে সিটির স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন স্যাভিনহো। কারণ টটেনহ্যামে তার যোগ দেয়া প্রায় নিশ্চিত। টটেনহ্যামের আরেক লক্ষ্য ওমর মারমুশকে গনজালেসের সাথে বেঞ্চে রাখা হয়েছিল।

Tags: বুয়াদ্দিব্রাজিলমরক্কোম্যানসিটিরদ্রিলিড স্পোর্টসলিলেস্যাভিনহো
Previous Post

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

Next Post

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

Next Post
চিকিৎসা সেবা জন্য কমিউনিটি ক্লিনিকে রোগীরা অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের সামনে শিক্ষার্থীরা হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT