চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইভ অনুষ্ঠানে হামলার শিকার কৈলাশ খের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 30, জানুয়ারি 2023
in বিনোদন
A A
কাইলাশ খের লাইভ অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্ণাটকের হাম্পিতে লাইভ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হামলার শিকার হলেন জনপ্রিয় ভারতীয় গায়ক কৈলাশ খের।

অনুষ্ঠান চলাকালীন কড়া নিরাপত্তা ভেদ করে পানির বোতল ছুঁড়ে মারা হয় গায়কের দিকে। যদিও ততক্ষণে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। তবে ঘটনায় কৈলাশ কোন চোট পেয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

জানা গেছে, অনুষ্ঠান চলাকালীন দুই ব্যক্তি কৈলাশকে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করেন। কিন্তু গায়ক শুধু হিন্দিতে গান গাইলে প্রদীপ এবং সুরাহ নামে দুই স্থানীয় লোক নিজেদের দাবিতে গায়কের উপর আক্রমণ করা হয় বোতল ছুঁড়ে।

পুলিশ রিপোর্ট অনুযায়ী, দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। যদিও এখন পর্যন্ত এই গোটা বিষয়ে কৈলাশ খের ও তার দলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

জানা গেছে, গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে হাম্পি উৎসব। তাতেই যোগ দেন কৈলাশ। নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ারও করেছিলেন যে তিনি হাম্পি উৎসবে পারফর্ম করতে যাচ্ছেন। নতুন বিজয়নগর জেলা গঠনের পর এই প্রথম কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হল সেখানে। যার উদ্বোধন করেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কৈলাশ ছাড়াও আমন্ত্রিত ছিলেন আরমান মালিক, বিজয় প্রকাশ, রঘু দীক্ষিতের মতো শিল্পীরা।

কৈলাশ খের বলিউডে অনেক হিট গান উপহার দিয়েছেন। তার অ্যালবামগুলোও বেশ জনপ্রিয় হয়েছে। কৈলাশের উপরে ঘটে যাওয়া ঘটনার নিন্দা করেছে তার ভক্তরা। সমালোচনা সুর সোশ্যাল মিডিয়াতেও।

সূত্র: এনডিটিভি

Tags: কর্ণাটকহামলার শিকার
Previous Post

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

হিলি স্থলবন্দরে দু’দিনের কর্মবিরতি প্রত্যাহার

Next Post
বাংলাদেশ কাস্টমস ও এক্সাইজ কমিশনারেটের ভবন, হিলি স্থলবন্দরে কর্মবিরতি প্রত্যাহার. Channel i News - চ্যানেল আই নিউজ

হিলি স্থলবন্দরে দু'দিনের কর্মবিরতি প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জের উপনির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জের উপনির্বাচনের প্রচারের শেষ দিনে ব্যস্ত প্রার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT