চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমির-হাঙরের কবল থেকে বোথামকে বাঁচালেন হিউজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 অপরাহ্ন 08, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিচিত্র দাগসহ একজন পুরুষ মাছ ধরার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলোয়াড়ি জীবনে একাধিকবার মুখোমুখি হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার স্যার ইয়ান বোথাম ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার মার্ভ হিউজ। মাঠের লড়াইয়ে একাধিকবার স্লেজিংয়ে জড়িয়েছেন দুজনে। এবার বোথামকে কুমির-হাঙরের কবল থেকে বাঁচালেন হিউজ।

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের রাজধানী ডারউইন থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ময়েল নদীতে প্রচুর কুমির ও হাঙরের বাস। গত সপ্তাহে সেই হিউজের সঙ্গে মাছ ধরতে যান ৬৮ বর্ষী বোথাম। নৌকার দড়ির সঙ্গে স্যান্ডেল জড়িয়ে যাওয়ায় নদীতে পড়ে যান সাবেক ইংলিশ তারকা। নদীতে কুমির ও হাঙর ছিল বলে ব্যাপারটা বিপজ্জনক ছিল। তবে দ্রুতই তাকে উদ্ধার করেন হিউজ।

ঘটনাটি বোথাম নিজেই জানিয়েছেন। বলেছেন, ‘শেষ পর্যন্ত ক্রোকোডাইল বিফি বেঁচে গেছে। পড়ে যাওয়ার চেয়েও দ্রুতগতিতে পানি থেকে উঠে এসেছি। বেশ কিছু কুমির আমার দিকে উঁকি দিচ্ছিল। সৌভাগ্যবশত পানিতে কী আছে, সেটা চিন্তা করার মতো সময় ছিল না আমার। এটা একটা দুর্ঘটনা মাত্র। সবকিছু খুব দ্রুত ঘটে গেছে। এখন একদম ঠিক আছি।’

২০২০ সালে ইয়ান বোথামকে অস্ট্রেলিয়ায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত করা হয়। যে কারণে অস্ট্রেলিয়ায় প্রায়ই পা পড়ে সাবেক ইংলিশ অলরাউন্ডারের। এবারের সফরে মাছ ধরতে চার দিনের জন্য মার্ভ হিউজের সঙ্গে যান তিনি।

Tags: অস্ট্রেলিয়াইংল্যান্ডকুমিরবোথামলিড স্পোর্টসহাঙরহিউজ
Previous Post

হ্যাকিং ও হয়রানির সঙ্গে সম্পৃক্ত ১ লাখ ৭৯ হাজার ডিভাইস শনাক্ত করেছে ইমো

Next Post

এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের গ্রুপসঙ্গী যারা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের গ্রুপসঙ্গী যারা

গারোদের অধিকার সংরক্ষণে সরকারের উদ্যোগের উপর বক্তৃতা দিচ্ছেন নারী বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বনভূমিতে গারোদের অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT