চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কিল হিম’ সিনেমায় বর্ষা কি ভিলেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 09, জানুয়ারি 2023
in বিনোদন
A A
স্মার্ট নারী ফ্যাশন স্টাইল, কালো পোশাক ও সানগ্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি একজন অভিনেত্রী। তাই অভিনয়ে নিজেকে কোনো গণ্ডির মধ্যে আটকে রাখতে চাইনি। সব সিনেমায় নায়িকাই হতে হবে, নাহলে ইমেজের ঘাটতি হবে, এটা আমি বিশ্বাস করি না।’

নতুন ছবি ‘কিল হিম’ নিয়ে এমন মন্তব্যই করলেন ‘খোঁজ দ্য সার্চ’ খ্যাত চিত্রনায়িকা বর্ষা। শোনা যাচ্ছে, নতুন এই ছবিতে তাকে প্রথমবার একজন ভিলেনের চরিত্রে দেখা যাবে।

এ নিয়ে বর্ষা বলেন, ‘একজন অভিনয়শিল্পীর কাজই হলো নিজেকে বিভিন্ন চরিত্রে মেলে ধরা, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করা! আসলে নায়িকা নয়, আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি যার ব্যাপ্তী, গভীরতা বা ছাপ পুরো সিনেমায় রয়েছে। সাধারণত এ ধরনের চরিত্রকে ‘এন্টি হিরো’ বলা হয়। কেউ কেউ ভিলেনও ভাবতে পারেন। তবে আমি সেরকম ভাবছি না। কারণ, আমার চরিত্রটি কী সেটা পুরো সিনেমা না দেখলে কেউ অনুধাবন করতে পারবেন না।

‘কিল হিম’ ছবিতে বর্ষা নিজের চরিত্রটি নিয়ে আরও বলেন, ‘দেশ ও দেশের মানুষের শান্তির জন্য, মঙ্গলের জন্য কিছু মিশনে আমি অংশ নিচ্ছি, যেটা হয়তো আইনি ভাষায় অবৈধ। সিনেমার নায়ক সেটাকে মেনে নিতে পারেন না।’

তাহলে অনন্তর নায়িকা কে থাকছেন সিনেমায়? কিছুটা রহস্য রেখে দিলেন বর্ষা। বললেন, ‘সিনেমাজুড়ে প্রেম তো আমার সঙ্গেই হবে।’

মো. ইকবাল পরিচালিত এ সিনেমাটিতে নায়ক হিসাবে দেখা যাবে অনন্ত জলিলকে। তিনি একজন এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। এ সিনেমার মাধ্যমে প্রথমবার নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করছেন অনন্ত ও বর্ষা।

গত ডিসেম্বরে বগুড়ায় সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী রোজার ঈদে মুক্তির লক্ষ্যে এটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

Tags: অনন্তঅভিনয়কিল হিমবর্ষালিড বিনোদনসিনেমা
Previous Post

মহেশপুর-কোটচাঁদপুরে শীত বস্ত্র বিতরণ

Next Post

বিপিএলে প্রথম সেঞ্চুরি আজম খানের ব্যাটে

Next Post
বাংলাদেশের ক্রিকেটার আজম খান ব্যাট হাতে মাঠে, বিপিএল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে প্রথম সেঞ্চুরি আজম খানের ব্যাটে

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মরণে ছবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT