চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহরের মধ্যে কেন যুদ্ধবিমানের প্রশিক্ষণ, প্রশ্ন তুললেন বর্ষা

শোকের পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেন চিত্রনায়িকা বর্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 22, জুলাই 2025
in বিনোদন
A A
শহরের মধ্যে যুদ্ধবিমান প্রশিক্ষণের দৃশ্য, প্রশ্ন তুললেন বর্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সোমবার থেকে এখন পর্যন্ত ৩১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন চিত্রনায়িকা বর্ষা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি ক্ষোভ প্রকাশও করেছেন এ অভিনেত্রী।

সোমবার (২১ জুলাই) দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বর্ষা নিজের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে জানান দেন শোক ও সমবেদনা। কালো রঙের ছবিতে লেখা ছিল- মাইলস্টোন শিশুদের জন্য।

প্রোফাইল পিকচার পরিবর্তন করার পাশাপাশি ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাসও দিয়েছেন অভিনেত্রী। তাতে লেখা, পুরো বিশ্বের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, যেখানে গরম নেই সেখানেই অনেক গরম। আবার ঠাণ্ডা যেখানে বেশি, সেখানে ঠাণ্ডা নেই। কিছু দিন পর পর দেখা যাচ্ছে যে, বিমান দুর্ঘটনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং অনেকে অসুস্থ হচ্ছেন! ওই দুর্ঘটনাগুলো অন‍্য রকম কিন্তু আজকে এই আমাদের দেশের মানুষের শিশু বাচ্চাগুলোর যেভাবে মৃত্যু হয়েছে এই অবস্থা মেনে নেয়া যায় না।

বর্ষা আরও লেখেন, জানি মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার সময় কখন শেষ হবে! কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন।

ব্যক্তিজীবনে একজন মা হিসেবে এ অভিনেত্রী বলেন, একটা মা হয়ে কীভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি বলেন? বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মোবাইলটা খুলে রাখি। আজকেও সকালে স্কুলে দিয়ে আসছি আমি আরিজ, আবরারকে। যতক্ষণ না পর্যন্ত বাসায় আসে ততক্ষণ মায়ের মন কেমন থাকে তা মায়েরাই ভালো জানেন। হে আল্লাহ আপনি সকল মায়ের মন হালকা করে শান্তি ফিরিয়ে আনুন আমিন।

এরপরই রাষ্ট্রের প্রতি অনুরোধ করে বর্ষা বলেন, এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দয়া করে শহরের বাইরে নিয়ে যাবেন, যে এলাকায় কোনো মানুষ নেই, শুধু ক্ষেত আর পানি থাকবে। দেশে জায়গার অভাব নেই কিন্তু মানুষ, একটা মানুষের জীবনের অনেক অভাব। ঢাকা শহরে কীভাবে এ ধরনের প্রশিক্ষণ করা হচ্ছে চিন্তা করা যায়?

ক্ষোভ প্রকাশ করে এ চিত্রনায়িকা বলেন, কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব এখন? যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন? চোখ বন্ধ নয় খোলা রাখুন। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আমিন।

Tags: উত্তরা ট্র্যাজেডিনাটকবর্ষাবিমান বিধ্বস্তমাইলস্টোন ট্র্যাজেডিলিড বিনোদনসিনেমা
Previous Post

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

Next Post

লিজেন্ডস লিগ নয়, পারলে আইসিসি ইভেন্ট বাতিল করেন

Next Post
ভারত ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিজেন্ডস লিগ নয়, পারলে আইসিসি ইভেন্ট বাতিল করেন

বিমান দুর্ঘটনা স্থান থেকে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সহায়তা পাঠাবেন যেভাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT