চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের রাত পেরিয়ে প্রশান্তির ঘুম!

‘এই পথটা সহজ ছিল না, কিন্তু খুব সুন্দর ছিল’-বললেন লাক্স সুপারস্টার ২০২৫ বিজয়ী বর্ণিতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 04, এপ্রিল 2026
in বিনোদন
A A

একটি ট্রফি জয়ের পেছনে থাকে দীর্ঘ পরিশ্রম, মানসিক চাপ, নিদ্রাহীন রাত আর অসংখ্য ত্যাগের গল্প। সেই গল্পের শেষ অধ্যায়ে থাকে উদযাপন, যা এখন অনেকটাই বদলে গেছে সময়ের সঙ্গে!

খেলার মাঠ থেকে শুরু করে রিয়েলিটি শোয়ের মঞ্চ; চ্যাম্পিয়ন হওয়া মানেই এখন যেন এক নতুন ট্রেন্ড- ট্রফি নিয়ে বিছানায় শুয়ে থাকা! লিওনেল মেসি-র ২০২২ বিশ্বকাপ জয়ের পর এই ভঙ্গিমা বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর থেকে নারী-পুরুষ নির্বিশেষে অনেক বিজয়ীই নিজেদের সাফল্যের মুহূর্তকে এভাবেই ফ্রেমবন্দি করেছেন।

সাফ ফুটবলে শিরোপা জয়ের পর বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের মধ্যেও দেখা গেছে এমন উদযাপন। এবার সেই ট্রেন্ডে যুক্ত হলেন সদ্য ‘লাক্স সুপারস্টার ২০২৫’ বিজয়ী বিদুষী বর্ণিতা।

শুক্রবার (৩ এপ্রিল) জমকালো গ্র্যান্ড ফিনালের পরদিন দুপুরে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, ট্রফি নিয়ে বিছানায় ঘুমিয়ে আছেন এই নবমুকুটজয়ী। যেন এক গভীর, প্রশান্তির ঘুম- দীর্ঘ সংগ্রাম, চাপ আর নির্ঘুম রাত পেরিয়ে যার অপেক্ষাতেই ছিলেন তিনি।

ছবির ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বর্ণিতা লেখেন,“এখনও মনে হচ্ছে আমি যেন একটা স্বপ্নের ভেতর আছি, যেখান থেকে জাগতে চাই না।”

শুধু স্বপ্ন নয়, এই অর্জনের গুরুত্বও তুলে ধরেছেন তিনি। বর্ণিতা লেখেন,“এই অর্জনটাকে আমি সব সময় নিজের হৃদয়ের খুব কাছে রাখছি। এই পথটা সহজ ছিল না, কিন্তু খুব সুন্দর ছিল।”

একই সঙ্গে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন,“সবার এত ভালোবাসায় আমি সত্যিই খুব অভিভূত, প্রত্যেককে মন থেকে ধন্যবাদ জানাতে চাই। আমি চাই, এই শিরোপার দায়িত্বটা যেন ভালোভাবে পালন করতে পারি।”

এরআগে শুক্রবার রাতে ‘লাক্স সুপারস্টার-২০২৫’-এর মুকুট জয়ের পরপরই আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানিয়ে চ্যানেল আই অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দীর্ঘদিনের না-পাওয়া স্বপ্ন পূরণের গল্প তুলে ধরেন বর্ণিতা।

বলেন, “আআমি সব সময় পড়ালেখা ভালো রেজাল্ট করার চেষ্টা করেছি। কিন্তু জীবনে কখনো প্রথম হতে পারেনি। সব সময় দ্বিতীয় অথবা তৃতীয় হয়েছি। জীবনের সব সময় ইচ্ছা ছিল কোথাও না কোথাও প্রথম হতে চাই। সত্যিই আজ আমি এই মঞ্চে প্রথম হতে পেরেছি।” কথাগুলো বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বর্ণিতা।

Tags: ঘুমচ্যানেল আইট্রফিবিদুষী বর্ণিতামেসিলাক্স সুপারস্টারলিড বিনোদন
Previous Post

৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

আরও গোলমেলে নেইমার, বিশ্বকাপে খেলা হচ্ছেই না?

Next Post

আরও গোলমেলে নেইমার, বিশ্বকাপে খেলা হচ্ছেই না?

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী ব্যাংক ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT