চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অধিনায়ক’ রোহিতের কারণে ঘুমহীন রাত কাটত গম্ভীরের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার বিশ্বকাপ ট্রফি হাতে, স্টেডিয়ামে উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের হয়ে ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন গৌতম গম্ভীর। আইপিএলে খেলতেন কলকাতা নাইট রাইডার্সে। দলটির নেতৃত্বও দিয়েছেন সাবেক ওপেনার, দুবার জিতিয়েছেন শিরোপা। নেতৃত্বের সময়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? বলছেন, একমাত্র রোহিত শর্মার অধিনায়কত্বই তার ঘুম হারাম করে দিতো।

দিল্লিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন গম্ভীরকে সহকর্মী এক ধারাভাষ্যকার প্রশ্ন করেন, কেকেআরকে আরও বেশি শক্তিশালী করতে কোন দুজন খেলোয়াড়কে দলে চাইতেন?

গম্ভীর প্রথমেই স্বীকার করে নেন খুবই ‘কঠিন প্রশ্ন’! কেকেআরকে ২০১২ ও ২০১৪ আইপিএলে শিরোপা জেতানো ৪১ বর্ষী সাবেক অবশ্য জবাবও দিয়েছেন দ্রুতই।

‘এটি কঠিন একটি প্রশ্ন, কিন্তু উত্তরটি খুবই সহজ। যদি দুজন খেলোয়াড়কে বাছাই করতে হয়, আমার প্রথম খেলোয়াড় হবেন রোহিত শর্মা, দ্বিতীয়জন যুবরাজ সিং। এ দুজন ছাড়া আর কোনো খেলোয়াড়ের দরকার ছিল না। এ দুজনকে নিয়ে নিখুঁত দল হবে তা বলছি না, তবে আমরা দুটির বেশি শিরোপা জিততাম, যদি তারা থাকত।’

কে কোন পজিশনে খেলতেন সেটিও বলেছেন গম্ভীর, ‘রোহিত ও আমি ওপেন করতাম, রবীন উথাপ্পা তিনে, সূর্যকুমার যাদব চারে, পাঁচে যুবরাজ, ছয়ে ইউসুফ পাঠান আর সাতে আন্দ্রে রাসেল। একবার ভাবুন, দলটি কী দারুণ হতো! সেসময় আমরা যুবরাজকে দলে পেতে যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু শেষপর্যন্ত হয়নি।’

কেকেআরকে নেতৃত্ব দেয়ার সময় একমাত্র রোহিত শর্মার অধিনায়কত্বই নাকি গম্ভীরের ঘুম হারাম করে দিতো, বলেছেন এমনই। ভারতের বর্তমান অধিনায়ককে নিয়ে বলেছেন, ‘রোহিত একমাত্র অধিনায়ক যার জন্য ঘুমহীন রাত কাটত। অন্যকোনো অধিনায়কের জন্য আমার পরিকল্পনার প্রয়োজন হতো না। এমনকি অন্যদের নিয়ে খুব বেশি ভাবতামও না।’

Tags: আইপিএলগৌতম গম্ভীরবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতলিড স্পোর্টস
Previous Post

হাত পাতলে লজ্জায় মরে যাব

Next Post

ক্যান্সার স্বেচ্ছাসেবীদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত

Next Post
ক্যান্সার স্বেচ্ছাসেবীদের প্রথম সম্মেলনে বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সার স্বেচ্ছাসেবীদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT