চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে চলছে সানির সুনামি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 25, জানুয়ারি 2026
in বিনোদন
A A

ছুটির মেজাজ শুরু হতেই প্রেক্ষাগৃহে সানি দেওলের ‘গর্জন’ আরও তীব্র হলো। প্রথম দিনে ৩০ কোটির রেকর্ড ওপেনিংয়ের পর, দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার (২৪ জানুয়ারি) ‘বর্ডার ২’ বক্স অফিসে সংগ্রহ করল প্রায় ৩৩ কোটি টাকা। ফলে মাত্র ৪৮ ঘণ্টায় ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৬৩ কোটি টাকা (নেট)।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দিনে ছবির আয় প্রথম দিনের তুলনায় প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সাধারণত বড় বাজেটের ছবিগুলো দ্বিতীয় দিনে কিছুটা ঝিমিয়ে পড়ে, কিন্তু ‘বর্ডার ২’-এর ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। দিল্লির মাল্টিপ্লেক্স থেকে শুরু করে পাঞ্জাব ও বিহারের সিঙ্গেল স্ক্রিন সর্বত্রই শনিবার ‘হাউসফুল’ বোর্ড দেখা গিয়েছে।

এদিকে মুক্তির প্রায় ৫১ দিন পার হয়ে গেলেও রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবিটির অবস্থাও খুব একটা খারাপ নয়, কিন্তু সানির এই দানবীয় সাফল্যের কাছে তা অনেকটাই ঢাকা পড়ে গিয়েছে। সানি দেওলের ছবির অগ্রিম বুকিং এতটাই তুঙ্গে যে, আগামী রবিবার (২৫ জানুয়ারি) অর্থাৎ আজ ছবিটির আয় ৪০ কোটির গণ্ডি ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে প্রথম উইকেন্ডেই ‘বর্ডার ২’ ১০০ কোটির মাইলফলক পার করে ফেলবে।

সানি-ই এখন বলিউডের ‘মসিহা’:

‘গদর ২’-এর পর আবার একবার সানি দেওল প্রমাণ করলেন যে, মাটির কাছাকাছি গল্প আর দেশপ্রেমের সংমিশ্রণ ঘটাতে পারলে দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরানো অসম্ভব নয়। বিশেষ করে ছবির শুরুতে সানির সেই বিশেষ ক্রেডিট লাইন ‘ধর্মেন্দ্র জি কা বেটা’ দর্শকদের মধ্যে এক গভীর আবেগের জন্ম দিয়েছে, যা ছবির ব্যবসার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলছে।

তিন দিনের সম্ভাব্য লক্ষ্য

যদি রবিবারের গতিপ্রকৃতি একই থাকে, তবে প্রথম তিন দিনেই ১০০ কোটির আশেপাশে থাকবে ছবির আয়। ২০২৬ সালের প্রথম ব্লকবাস্টার হিসেবে এটি ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছে।

‘বর্ডার’ ছবিতে মূলত সেনাবাহিনীর বীরত্ব দেখেছিলাম। কিন্তু ‘বর্ডার ২’-এ এর পরিধি আরও বাড়ানো হয়েছে। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে ভারতীয় স্থলসেনা, বিমানবাহিনী এবং নৌবাহিনী এই তিন শক্তির যৌথ অভিযানের গল্প বলা হয়েছে। ছবিটির বড় প্রাপ্তি হলো এর কাস্টিং। সানি দেওল এখানে এক অভিজ্ঞ পথপ্রদর্শকের ভূমিকায় রয়েছেন। এছাড়া দেখা মিলছে বরুণ ধাওয়ান, আহান শেঠি ও দিসজিৎ দোসাঞ্জের মত তারকাদের।

Tags: আহান শেঠিবক্স অফিসবরুণ ধাওয়ানবর্ডার ২সানি দেওল
Previous Post

সাংবাদিকদের মধ্যে ঐক্য নেই: প্রেস সচিব

Next Post

রাষ্ট্রন্নোয়নে নেয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: তারেক রহমান

Next Post

রাষ্ট্রন্নোয়নে নেয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: তারেক রহমান

'তুফান' প্রযোজককে নিয়ে ফিরছেন 'প্রিয়তমা' নির্মাতা, শাকিব কি থাকবেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT