চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াতেও হাউজফুল ‘বরবাদ’, টিকিট না পেয়ে ফিরে গেছেন দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 26, এপ্রিল 2025
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমা দেখছেন দর্শক, অস্ট্রেলিয়ায় হাউজফুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সাড়া জাগিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালির পর এবার অস্ট্রেলিয়া মুক্তি পেল সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’।

শনিবার (২৬ এপ্রিল) প্রথমদিনে সিডনির ব্যাংকস টাউনে দুটি শো রাখা হয়েছিল। প্রথম দিনের দুটি শো পুরোপুরি হাউজফুল যাচ্ছে। অস্ট্রেলিয়ায় ‘বরবাদ’ মুক্তি দিয়েছে ঈগল এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির ডিরেক্টর সাব্বির চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারাই আজ দেখতে পাচ্ছেন। অনেকে অন্য সিনেমা দেখতে এসে পরে ‘বরবাদ’ দেখতে চাইছেন, কিন্তু টিকিট নেই। তারা আজকের টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন, আগেই সোল্ডআউট। শুরুটা দারুণভাবে হচ্ছে। আশা করছি, আগামীর দিনগুলো অনেক ভালো যাবে।

অস্ট্রেলিয়াতে এখনও পর্যন্ত সর্বাধিক চলেছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাওয়া’। সাব্বির চৌধুরী বলেন, ‘হাওয়া’ এখানে প্রায় ১০ হাজার দর্শক দেখেছিল। এখন পর্যন্ত এটাই হায়েস্ট। চেষ্টা করছি, ‘বরবাদ’ যেন ‘হাওয়া’র রেকর্ড ব্রেক করে। গত তিন বছরে নতুন করে কয়েক হাজার বাঙালি অস্ট্রেলিয়াতে এসেছে। এবার তারাও দেখছেন। তাছাড়া শাকিব খানের অডিয়ান্স এখন আগের চেয়ে বেশি। সবমিলিয়ে আশাবাদী।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে ‘বরবাদ’ যৌথভাবে পরিবেশনা করছে ঈগল এন্টারটেইনমেন্ট, সেরিশ আলমিরা এবং বাজ প্রডাকশনস। তারা জানায়, আগামীর শো-গুলোর জন্য অগ্রিম টিকিট বিক্রিতে ‘বরবাদ’ গুড পজিশনে রয়েছে। যা ব্যবসায়িকভাবেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

ডিসট্রিবিউর কোম্পানি ঈগল এন্টারটেইনমেন্ট জানায়, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি, নর্দার্ন টেরিটোরি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং তাউরাঙ্গা শহরগুলোতে চলছে ‘বরবাদ’।

সিনেমা দেখছেন দর্শকরা একটি সিনেমা হলে. Channel i News - চ্যানেল আই নিউজ রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।

এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে, ঈদের ২০ দিনে দেশের প্রেক্ষাগৃহগুলো থেকে ‘বরবাদ’ ৫০ কোটি ৮২ লাখ টাকার বিক্রি করে অপ্রত্যাশিত সাড়া পেয়েছে, যা সিনেমাটিকে ব্লকবাস্টার করে।

Tags: অস্ট্রেলিয়াবরবাদলিড বিনোদনশাকিব খানসিডনিসিনেমাহাউজফুল
Previous Post

ট্রাম্প-জেলেনস্কি বৈঠক ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে: হোয়াইট হাউস

Next Post

গরমে ‘লোডশেডিং’ নিয়ে যা জানালেন উপদেষ্টা

Next Post
উপদেষ্টা গরমে লোডশেডিং নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গরমে 'লোডশেডিং' নিয়ে যা জানালেন উপদেষ্টা

পাহাড়ি পথে সেনা সদস্যদের টহল, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ও পাকিস্তানকে কবিতার মাধ্যমে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT