চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপ্রতিরোধ্য বরবাদ, দাগি-কে পেছনে ফেললো জংলি!

মাল্টিপ্লেক্সে ঘুরে ফিরে তিনটি ছবির চাহিদায় দেখা যাচ্ছে, তবে শুরু থেকেই সবচেয়ে এগিয়ে ‘বরবাদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 24, এপ্রিল 2025
in বিনোদন
A A
অপ্রতিরোধ্য বরবাদ সিনেমার পোস্টার, প্রধান চরিত্রের দৃশ্যসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের ঈদে মুক্তি পায় হাফ ডজন ছবি। বরবাদ, দাগি, জংলি, চক্কর ৩০২, জ্বিন ৩ এবং ‘অন্তরাত্মা’ ছবিগুলোর মধ্যে চারটি ছবি এখনও মেরিটের জোরে সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সে এখনও দর্শক ধরে রেখেছে। দুটি ছবি ইতোমধ্যে মুখ থুবড়ে পড়েছে।

ঈদের ছবি মুক্তির চতুর্থ সপ্তাহ পড়বে শুক্রবার থেকে। ছয় ছবির মধ্যে ‘বরবাদ’, ‘দাগি’ এবং ‘জংলি’ এই তিনটি ছবি আলোচনা তৈরি করেছে।

সারাদেশে সবচেয়ে বেশি হাইপ তৈরী করে রেকর্ড পরিমাণে ব্যবসা করেছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। শুরু থেকে অপ্রতিরোধ্যভাবে চলছে এটি।

চতুর্থ সপ্তাহে এসেও শুক্রবার থেকে সিনেপ্লেক্সে ৭টি ব্রাঞ্চে বরবাদের ৩৯টি শো চলবে, যা তৃতীয় সপ্তাহে ছিল ৩৫টি। অন্যদিকে, সিনেপ্লেক্সের ছয়টি ব্রাঞ্চে আফরান নিশো অভিনীত ‘দাগি’কে পিছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এলো সিয়ামের ‘জংলি’।

দাগির ২৬টি শো থেকে চতুর্থ সপ্তাহে পাচ্ছে ১৮টি এবং জংলি ২০টি শো থেকে বেড়ে হতে যাচ্ছে ২৩টি শো। আরেক ছবি চক্কর-এর ৩ ব্রাঞ্চে ৪টি শো ছিল, যা এবার থাকছে ২ ব্রাঞ্চে ৪টি শো।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শক চাহিদার উপর নির্ভর করে তারা সিনেমাগুলোর শো দিয়ে থাকেন। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ঈদের তৃতীয় সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেলেও এখনও পর্যন্ত এসব ছবি দেখার জন্য হলে ভীড় করছেন দর্শকরা। এই মাল্টিপ্লেক্সের সবগুলো শাখায় দর্শকদের উপচেপড়া ভীড় ছিলো লক্ষ্যণীয়।

“টিকেটের জন্য কাউন্টারের সামনে দর্শকদের দীর্ঘ সারি, অনলাইনে অগ্রিম টিকেটের চাপ সামলাতে রীতিমত গলদঘর্ম হতে হয়েছে। দেশের সিনেমা দেখার জন্য দর্শকদের এই চাপ উপভোগই করছেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এজন্য দর্শকদের বিশেষভাবে ধন্যবাদ জানাই।”

এদিকে, চতুর্থ সপ্তাহে এসেও ‘বরবাদ’ ঢাকার অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স লায়নে দর্শক চাহিদায় দৈনিক ৭ টি শো পেয়েছে। অন্যদিকে, সিয়ামের জংলি পেয়েছে ৩টি শো এবং আফরান নিশো দাগি পেয়েছে ২টি শো।

এই প্রতিবেদন লেখার সময় ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ কোন ছবি কয়টি সেটি প্রকাশ করেনি। মুঠোফোনে মার্কেটিং ম্যানেজার মাহবুবর রহমান জানায়, বরবাদ দর্শক ধরে রেখেছে। এরপর দাগির চেয়ে জংলি তুলনামূলক ভালো যাচ্ছে। আগে যতগুলো শো ছিল এবং মিড নাইট শো ছিল, সেগুলো থেকে দু-একটি করে শো সব ছবি থেকে কমবে।

দেশের সিনেমা হল মালিক সমিতি বলছে, এবার ঈদের ছবিগুলোর মধ্যে সারাদেশে অপ্রতিরোধ্য ব্যবসা দিয়েছে ‘বরবাদ’। এছাড়া জংলি ও দাগি দর্শক দেখছে। খুব বেশি সিঙ্গেল স্ক্রিন না পাওয়ায় দ্বিতীয় অবস্থানে কে সেটি জানতে হলে আগামী কোরবানির ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে বরবাদ, জংলি এবং দাগি এই তিনটি ছবি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে ফিরে আগামী ঈদুল আজহা পর্যন্ত চলবে।

এদিকে, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ বর্তমানে আমেরিকা, যুক্তরাষ্ট্র ও ইতালিতে চলছে। সাফল্যের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে লস এঞ্জেলস, ওয়াশিংটন, ফ্লোরিডাতে দর্শক চাপে নতুন করে প্রদর্শিত হচ্ছে।

প্রবাসীরা লুফে নিয়েছে শাকিব অভিনীত এই ছবি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখা যাচ্ছে। ২৬ এপ্রিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে। মে-এর দ্বিতীয় সপ্তাহে ‘বরবাদ’ চলবে মালয়েশিয়াতে।

অন্যদিকে, শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ ইতোমধ্যে মুক্তি পেয়ে অস্ট্রেলিয়াতে, যা প্রশংসা অর্জন করেছে। এবার মুক্তি পেতে যাচ্ছে আমেরিকার পনের শহরে। পাশাপাশি এম রাহিম পরিচালিত সিয়ামের ‘জংলি’ ২৫ এপ্রিল থেকে আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যের ৪০টি শহরে মুক্তি পেতে চলছে।

Tags: আরফান নিশোজলিদাগিবরবাদলিড বিনোদনশাকিব খানসিয়াম
Previous Post

স্থগিত এবছরের সাফ চ্যাম্পিয়নশিপ, হবে বিশ্বকাপের বছরে

Next Post

প্রচারিত হচ্ছে ‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২’

Next Post
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথি ও উপস্থাপকের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচারিত হচ্ছে 'আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২'

বাংলাদেশ ও কাতার প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক, উভয় দেশের পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT